ঢাকা ০৮:১৪ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অল্প বয়সেই একের পর এক সাফল্য, আইপা অ্যাওয়ার্ড জিতল আনাহিতা জুলাই-পরবর্তী বাংলাদেশের গল্প নিয়ে নিউইয়র্কে ‘বিশ্বাস করেন ভাই’ উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য বহুমুখী ওপেন মার্কেটপ্লেস টেকসই উন্নয়ন ও মানবসেবার প্রত্যয়ে ‘সি ফাউন্ডেশন’-এর পথচলা ​নাই প্রাতিষ্ঠানিক শিক্ষা, পরিচয় ‘সাংবাদিক’ : বরেন্দ্র প্রেসক্লাবে হামলায় যুবলীগ কর্মী জেলে নারীদের নিয়ে বড় স্বপ্ন, সেরা উদ্যোক্তার সম্মাননা পেলেন আফরোজা দেশের প্রথম মাইগ্রেশন ফিল্ম ফেস্টিভ্যাল–২০২৬ অফিসিয়াল সিলেকশনে ‘বৈদেশ’ উমারপুর ইউনিয়নকে আধুনিক ও মডেল হিসেবে গড়তে চান চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলাম মন্ডল ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির নির্বাচনে যুবলীগ নেতা প্রার্থী সংস্কৃতি অঙ্গনে অনন্যা আজিজের নতুন পথচলা

মধুপুরে ৫ বছর বয়সী ফাতেমা নিখোঁজের একদিন পর ভুট্টা খেতে মিললো লাশ

আঃ হামিদ
  • আপডেট সময় : ১০:৫৮:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬ ৫৯ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের মধুপুরে নিখোঁজের একদিন পর ভুট্টা খেতে মিললো ৫ বছর বয়সী ফাতেমা নামে এক শিশুর লাশ।

সে মধুপুর উপজেলার মীর্জাবাড়ী ইউনিয়নের ভবানীটেকি লেংড়া বাজার এলাকার আবু সামার মেয়ে। আবু সামা পেশায় একজন টেইলার্স ব্যবসায়ী। বিষয়টি নিশ্চিত করেছেন মধুপুর থানার অফিসার ইনচার্জ একেএম ফজলুল হক।
তবে পুলিশের ধারণা প্রতিবেশী মাদকাসক্ত চাচাতো ভাই মেয়েটির গলায় থাকা স্বর্নের চেইন নিতেই এমন ঘটনা ঘটাতে পারে। মাদকাসক্ত ঐ ছেলে কে গ্রেফতার করতে পুলিশের অভিযান চলছে বলেও জানান ওসি।
পুলিশ জানায়, গত ১১ এপ্রিল শনিবার সকাল থেকে মেয়েটি তার নিজবাড়ী হতে হঠাৎ করে উধাও হয়। তারপর থেকে রাত পর্যন্ত আশেপাশের বাড়ী, বিভিন্ন আত্মীয় স্বজন বাড়ীতে খুঁজে পাওয়া না যাওয়ায় বাড়ীর লোকজন সোস্যাল মিডিয়ায় নিখোঁজের খবর প্রচার করার একদিন পর পাশ্ববর্তী ভুট্টা ক্ষেত হতে তার লাশ খুঁজে পায় বাড়ীর লোক। পরে পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশ টাঙ্গাইল প্রেরণ করা হয়েছে। এ সংবাদ লেখা পর্যন্ত মামলা প্রক্রিয়াধীণ বলে জানিয়েছে পুলিশ।
মধুপুর থানার অফিসার ইনচার্জ একেএম ফজলুল হক জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল পাঠানো হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদকাসক্ত ঐ ছেলে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মধুপুরে ৫ বছর বয়সী ফাতেমা নিখোঁজের একদিন পর ভুট্টা খেতে মিললো লাশ

আপডেট সময় : ১০:৫৮:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬