ঢাকা ১২:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পশ্চিমাঞ্চল রেলওয়ে : প্রধান প্রকৌশলী থেকে জিএম আহমেদ হোসেন মাসুমের বিরুদ্ধে নানা অভিযোগ ‘পটু’ চরিত্রে অভিনয়ে নজর কাড়লেন শিশুশিল্পী আয়াত গুলশান-২ এ ‘বারোক ক্যাফের’ নতুন শাখার উদ্বোধন চলচ্চিত্র পরিচালক ইকবালের কাছে চাঁদা দাবির অভিযোগ কেশরহাট উচ্চ বিদ্যালয় মার্কেটে দোকান বরাদ্দ নিয়ে কোটি টাকার প্রতারণা ও চুরির অভিযোগ দেশীয় ফ্যাশনের ব্র্যান্ড নিয়ে অনুষ্ঠিত হলো রানওয়ে উইক ক্রেতাদের ভিড়ে জমজমাট ফেন্সি আইকনিকের নতুন আউটলেট পলাতক আলিফকে খুঁজছে পুলিশ নাচ থেকে অভিনয়ে, ব্যস্ত সময় পার করছেন সোনিয়া লাজুক ‘শিক্ষার্থী নিয়ে উধাও’ হওয়ার খবর কাল্পনিক, সামাজিকভাবে হেয় করার চক্রান্ত : আইএইচটি শিক্ষক

শার্শায় যৌথ টাস্কফোর্সের অভিযানে ডিজেল জব্দ, ২জনকে জরিমানা

সোহেল রানা
  • আপডেট সময় : ০৫:৪৬:২১ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ ৪২ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া এলাকায় জহুরা ফিলিং স্টেশনে যৌথ টাস্কফোর্সের অভিযানে ২শ’ লিটার অবৈধ ডিজেল জব্দ করা হয়েছে। এ সময় অতিরিক্ত জ্বালানি তেল ক্রয়-বিক্রয়ের দায়ে প্রতিষ্ঠানটির ম্যানেজারসহ দুইজনকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

বুধবার (১৫ এপ্রিল) দুপুরে শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়াজ মখদুম’র নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের দৌলতপুর বিওপির সদস্য ও শার্শা হাইওয়ে থানা পুলিশের সদস্যরা অংশ নেন।

অভিযানকালে অবৈধভাবে মজুদের উদ্দেশ্যে পরিবহনকৃত ২শ’ লিটার ডিজেল জব্দ করা হয়। একই সঙ্গে অতিরিক্ত জ্বালানি তেল বিক্রির দায়ে জহুরা ফিলিং স্টেশনের ম্যানেজারকে ৫ হাজার টাকা এবং অতিরিক্ত তেল ক্রয় ও পরিবহনের দায়ে উপজেলার টেংরা গ্রামের আজগর আলীর ছেলে শাহাবুদ্দিনকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকৃত তেলের আনুমানিক মূল্য প্রায় ১৯ হাজার টাকা।

স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা গেছে, বাগআঁচড়ার ফিলিং স্টেশন কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে অতিরিক্ত লাভের আশায় ছোট-বড় ড্রামে করে পার্শ্ববর্তী সীমান্ত দিয়ে ভারতে তেল পাচার করে আসছিল। টাস্কফোর্সের এ অভিযানে তাদের এ কার্যক্রমে কিছুটা ভাটা পড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

খুলনা- ২১ বিজিবি ব‍্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকসহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শার্শায় যৌথ টাস্কফোর্সের অভিযানে ডিজেল জব্দ, ২জনকে জরিমানা

আপডেট সময় : ০৫:৪৬:২১ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬