ঢাকা ০৪:০৮ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাসিক প্রশাসকের ফ্রান্স সফর নিয়ে বিভ্রান্তি, প্রকৃত তথ্য জানাল সিটি কর্পোরেশন ​প্রতারণা মামলায় রাজশাহীতে কথিত সাংবাদিক চপল গ্রেফতার দুই মাসে ১৪ নির্যাতন, রাজশাহীতে নারী ও শিশু পরিস্থিতি হতাশাজনক বাংলাদেশি রন্ধনশিল্পকে বিশ্বদরবারে তুলে ধরা হাসিনা আনছারের জন্মদিন পুঠিয়ায় এসিল্যান্ডের মানবিক উদ্যোগ, নতুন জামা পেয়ে খুশি শিশুরা ঈদে নতুন দুই গান প্রকাশ করছেন জীবন ওয়াসিফ স্বপ্ন ছুঁতে এগিয়ে চলেছেন তরুণ মডেল সুজন খন্দকার কালিগঞ্জ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের উদ্যোগে ২৫ শত শ্রমিকের মাঝে ঈদ বোনাস বিতরণ যশোর সীমান্তে চোরাচালানী বিভিন্ন মালামাল জব্দ যশোর সীমান্তে অবৈধ চোরাচালানী মালামালসহ আটক-১

বেনাপোল পুটখালী সীমান্তে মাদকসহ আটক-৫

সোহেল রানা
  • আপডেট সময় : ০২:৫২:০০ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ ১১৩ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যশোরের বেনাপোল পুটখালী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মাদক ও মোবাইল ফোনসহ ৫ জনকে আটক করেছে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) সদস্যরা। শনিবার (১৮ এপ্রিল) পুটখালী বিওপির একটি চৌকস আভিযানিক দল মাদক বিরোধী অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।

আটককৃত হলেন-গয়ড়া গ্রামের মো. সাবু (৪৪), মো. হায়দার আলী (৩৩), ইউসুফ আলী (৩০) ও মো. আলমগীর হোসেন (৩৮) এবং ধলদাহ গ্রামের মো. নয়ন মনি (৩৬)।

খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মো. নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্তে মাদক ও চোরাচালান রোধে বিজিবি’র নিয়মিত গোয়েন্দা নজরদারী ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে পুটখালী বিওপির সদস্যরা অভিযান চালিয়ে ওই ৫ ব্যক্তিকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে ০২ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ, ০৩টি মোবাইল ফোন এবং ০৩টি সিম কার্ড উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ৬,১০০/- টাকা।

এ বিষয়ে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর পরিচালক ও অধিনায়ক লে. কর্নেল মো. নাফিজ ইমতিয়াজ আহসান বলেন, “দেশের সীমান্ত এলাকায় মাদক ও যে কোন ধরণের চোরাচালান বন্ধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। সীমান্ত সুরক্ষা এবং চোরাচালান দমনে আমাদের এ ধরণের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
আটককৃত আসামীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বেনাপোল পুটখালী সীমান্তে মাদকসহ আটক-৫

আপডেট সময় : ০২:৫২:০০ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬