ঢাকা ১২:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পশ্চিমাঞ্চল রেলওয়ে : প্রধান প্রকৌশলী থেকে জিএম আহমেদ হোসেন মাসুমের বিরুদ্ধে নানা অভিযোগ ‘পটু’ চরিত্রে অভিনয়ে নজর কাড়লেন শিশুশিল্পী আয়াত গুলশান-২ এ ‘বারোক ক্যাফের’ নতুন শাখার উদ্বোধন চলচ্চিত্র পরিচালক ইকবালের কাছে চাঁদা দাবির অভিযোগ কেশরহাট উচ্চ বিদ্যালয় মার্কেটে দোকান বরাদ্দ নিয়ে কোটি টাকার প্রতারণা ও চুরির অভিযোগ দেশীয় ফ্যাশনের ব্র্যান্ড নিয়ে অনুষ্ঠিত হলো রানওয়ে উইক ক্রেতাদের ভিড়ে জমজমাট ফেন্সি আইকনিকের নতুন আউটলেট পলাতক আলিফকে খুঁজছে পুলিশ নাচ থেকে অভিনয়ে, ব্যস্ত সময় পার করছেন সোনিয়া লাজুক ‘শিক্ষার্থী নিয়ে উধাও’ হওয়ার খবর কাল্পনিক, সামাজিকভাবে হেয় করার চক্রান্ত : আইএইচটি শিক্ষক

মধুপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত

আঃ হামিদ
  • আপডেট সময় : ০৯:৫৩:১১ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ ৮০ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের মধুপুর উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য প্রশাসনের  উদ্যোগে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ উপলক্ষ্যে  কো- অর্ডিনেশন সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ এপ্রিল) দুপুরে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় হাম-রোবেলা রোগ ও তার প্রতিকার সম্পর্কিত বিষয়ে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন ডা. বিশ্বজিৎ চন্দ্র পাল। তিনি জানান, মধুপুর উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ৩৩ হাজার ১৩৪ জন  শিশুকে হাম-রুবেলার টিকা প্রদান করা হবে। এরজন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। একটি শিশু যাতে এই টিকা প্রাপ্তি থেকে বঞ্চিত না হয় সে ব্যাপারে সকল শিশুকে টিকাদান কেন্দ্রে নিয়ে আসার আহবান জানান।

এই সভায় সভাপতিত্ব করেন মধুপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নঈম উদ্দিন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আবাসিক চিকিৎসা কর্মকর্তা সজীব কান্তি পাল, মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম ফজলুল হক, মধুপুর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইত্তেফাকের ভ্রাম্যমান প্রতিনিধি জয়নাল আবেদীন, দৈনিক প্রগতির আলো পত্রিকার সম্পাদক আনোয়ার সাদাৎ ইমরান, মধুপুর প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল হামিদ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা উজ্জল বৈরাগী, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আতিয়ার রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা গোলাম মোস্তফা হোসাইন প্রমূখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মধুপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৯:৫৩:১১ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬