ঢাকা ০৩:৫৮ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাসিক প্রশাসকের ফ্রান্স সফর নিয়ে বিভ্রান্তি, প্রকৃত তথ্য জানাল সিটি কর্পোরেশন ​প্রতারণা মামলায় রাজশাহীতে কথিত সাংবাদিক চপল গ্রেফতার দুই মাসে ১৪ নির্যাতন, রাজশাহীতে নারী ও শিশু পরিস্থিতি হতাশাজনক বাংলাদেশি রন্ধনশিল্পকে বিশ্বদরবারে তুলে ধরা হাসিনা আনছারের জন্মদিন পুঠিয়ায় এসিল্যান্ডের মানবিক উদ্যোগ, নতুন জামা পেয়ে খুশি শিশুরা ঈদে নতুন দুই গান প্রকাশ করছেন জীবন ওয়াসিফ স্বপ্ন ছুঁতে এগিয়ে চলেছেন তরুণ মডেল সুজন খন্দকার কালিগঞ্জ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের উদ্যোগে ২৫ শত শ্রমিকের মাঝে ঈদ বোনাস বিতরণ যশোর সীমান্তে চোরাচালানী বিভিন্ন মালামাল জব্দ যশোর সীমান্তে অবৈধ চোরাচালানী মালামালসহ আটক-১

বেনাপোলে হাসপাতাল স্থাপনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

সোহেল রানা
  • আপডেট সময় : ০১:২৪:১৫ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ ৭৭ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোলে হাজারো মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দ্রুত একটি আধুনিক হাসপাতাল স্থাপনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে বেনাপোল বাজার সংলগ্ন এলাকায় স্থানীয় নাগরিক সমাজ ও সর্বস্তরের মানুষের অংশগ্রহণে এই কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অঞ্চল হওয়া সত্ত্বেও এখানে মানসম্মত কোনো সরকারি হাসপাতাল নেই। প্রতিনিয়ত হাজার হাজার মানুষ এই বন্দর দিয়ে যাতায়াত করেন। অথচ সামান্য অসুস্থতায় বা কোনো দুর্ঘটনায় এখানকার বাসিন্দাদের উন্নত চিকিৎসার জন্য যশোর শহর বা দূরের কোনো হাসপাতালে ছুটতে হয়। যাতায়াতের দীর্ঘ সময়ের অভাবে অনেক সময় রোগীরা মাঝপথেই মৃত্যুর কোলে ঢলে পড়েন।

আন্দোলনকারীদের প্রধান দাবিগুলো হলো বেনাপোলে একটি পূর্ণাঙ্গ আধুনিক হাসপাতাল নির্মাণ, হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক, পর্যাপ্ত ওষুধ এবং আধুনিক পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা নিশ্চিত করা ও জরুরি বিভাগের সার্বক্ষণিক চিকিৎসাসেবা চালু রাখা।
স্থানীয় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, “বারবার আশ্বাস পেলেও দীর্ঘদিনেও এখানে কোনো হাসপাতাল নির্মিত হয়নি। আমরা উন্নয়নের চেয়ে আগে জীবন বাঁচানোর নিশ্চয়তা চাই।”

সমাবেশে বক্তারা হুশিয়ারি দিয়ে বলেন, অতি দ্রুত সরকার যদি বেনাপোলে একটি হাসপাতাল নির্মাণের কার্যকর উদ্যোগ গ্রহণ না করে, তবে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। মানববন্ধনে স্থানীয় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং ভুক্তভোগী সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বেনাপোলে হাসপাতাল স্থাপনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

আপডেট সময় : ০১:২৪:১৫ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬