ঢাকা ০৩:১০ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাসিক প্রশাসকের ফ্রান্স সফর নিয়ে বিভ্রান্তি, প্রকৃত তথ্য জানাল সিটি কর্পোরেশন ​প্রতারণা মামলায় রাজশাহীতে কথিত সাংবাদিক চপল গ্রেফতার দুই মাসে ১৪ নির্যাতন, রাজশাহীতে নারী ও শিশু পরিস্থিতি হতাশাজনক বাংলাদেশি রন্ধনশিল্পকে বিশ্বদরবারে তুলে ধরা হাসিনা আনছারের জন্মদিন পুঠিয়ায় এসিল্যান্ডের মানবিক উদ্যোগ, নতুন জামা পেয়ে খুশি শিশুরা ঈদে নতুন দুই গান প্রকাশ করছেন জীবন ওয়াসিফ স্বপ্ন ছুঁতে এগিয়ে চলেছেন তরুণ মডেল সুজন খন্দকার কালিগঞ্জ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের উদ্যোগে ২৫ শত শ্রমিকের মাঝে ঈদ বোনাস বিতরণ যশোর সীমান্তে চোরাচালানী বিভিন্ন মালামাল জব্দ যশোর সীমান্তে অবৈধ চোরাচালানী মালামালসহ আটক-১

মধুপুরে জমি সংক্রান্ত বিরোধে মারধরের প্রতিবাদে মানববন্ধন

আঃ হামিদ
  • আপডেট সময় : ০৫:৪২:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬ ৪৭ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের মধুপুরে জমি লিখে দেওয়াকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতে ছোট ভাইকে মারধরের অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেল ৫ টার দিকে উপজেলার আলোকদিয়া ইউনিয়নের শটিবাড়ী বাজার চৌরাস্তা মোড়ে স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান ষটিবাড়ী এলাকার মৃত আয়েন উদ্দিন তার ছোট ছেলে মজিবর রহমানকে কিছু জমি লিখে দেয়ার কারনে বড় ভাই মো. আজমত আলীর সাথে বিরোধ চলে আসছিল সেই বিরোধের জের ধরে ৬ এপ্রিল রাতে আজমত তার ছোট ভাই মজিবরকে বাড়ীতে ডেকে নিয়ে ঘরের ভিতর আটকিয়ে হাত পাঁ বেঁধে মুখে গামছা দিয়ে রাতভর মারপিট করে এতে মজিবর রহমান এর সারা শরীর জখম হয় এবং একটি পা ভেঁঙ্গে যায় । পরের দিন সকালে মজিবরের ডাকচিৎকার শুনে এলাকাবাসী ঘটনাস্হলে গিয়ে জরুরী সেবা ৯৯৯ কল করলে পুলিশ তাকে উদ্ধার করে। উদ্ধারের পর চিকিৎসার জন্য তাকে মধুপুর হাসপাতালে ভর্তি করলে তার অবস্হা অবনতির কারনে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। চিকিৎসা শেষে মজিবর রহমান বাড়ীতে এলে তার অবস্থার কথা শুনে এলাকায় চরম ক্ষোভ বিরাজ করছে। এ পরিপ্রেক্ষিতে এলাকাবাসী বিবাদী আজমত আলী গংদের বিচারের দাবীতে মানববন্ধন বন্ধন করেন।
মানব বন্ধনে উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য লাল মিয়া, সামছুর রহমান স্বপন, জলিল মাহমুদ, আহতের স্ত্রী মামলার বাদী রুপালি বেগম, শফিকুল ইসলাম, হান্নান মিয়া, মনির হোসেন, আহত মজিবর রহমান সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসময় তারা বলেন, পারিবারিক এই বিরোধ দ্রুত মীমাংসা করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। অন্যথায় ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তারা।
মানববন্ধনে নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক শত লোক অংশগ্রহণ করেন। কর্মসূচি শেষে তারা শান্তিপূর্ণভাবে স্থান ত্যাগ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মধুপুরে জমি সংক্রান্ত বিরোধে মারধরের প্রতিবাদে মানববন্ধন

আপডেট সময় : ০৫:৪২:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬