ঢাকা ০৩:৩২ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রুয়েটের নিরাপত্তার দায়িত্বে ‘আ.লীগের দোসর’, ক্যাম্পাস নিরাপত্তা নিয়ে শঙ্কা ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ কাভার করেছে বাংলাদেশের একমাত্র সংবাদমাধ্যম বিডিস্পোর্টসটাইম কঠোর পরিশ্রমে সাফল্য, মাসে লাখ টাকা আয় মাইনুলের ফটোগ্রাফিতে স্বপ্নীলের এক দশকের পথচলা ডিএমএফ’র সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মহিউদ্দিন মানিক ইন্টারন্যাশনাল বিজনেস জিনিয়াসে চ্যাম্পিয়ন অর্ণবের ফ্যাশন টিম প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সরকারি রাস্তা দখল নিয়ে রাজশাহীতে সংঘর্ষ: গৃহবধূর অলংকার ছিনতাই ও কুপিয়ে জখমের হাইকোর্টের আদেশের পরও বাগমারায় ফসলি জমিতে পুকুর খনন ননদ ভাবী ইভেন্টসের উদ্যোক্তা মেলা উদ্বোধন করলেন বারিশা হক

যশোরে স্বর্ণ ও বৈদেশিক মুদ্রাসহ ভারতীয় নাগরিক আটক

সোহেল রানা
  • আপডেট সময় : ০১:৫১:৫৯ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬ ১৪৭ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যশোরে তাঁরাগঞ্জ থেকে ৯শ’ গ্রাম স্বর্ণ ও বৈদেশিক মুদ্রাসহ ওয়াজিদ আলী নামে (৩১) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে (বিজিবি) সদস্যরা। বুধবার ভোরের দিকে যশোর-নড়াইল মহাসড়কে তাঁরাগঞ্জ এলাকায় একটি যাত্রীবাহী বাস তল্লাশী করে তাকে আটক করা হয়। আটক ওয়াজিদ আলী মুম্বাইয়ের অদুরে ভিওয়ান্দি, থানে শহরের বাসিন্দা।

বিজিবি জানায়,গোপন সংবাদের ভিত্তিতে যশোর যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর একটি বিশেষ আভিযানিক টহল দল যশোর-নড়াইল মহাসড়কে তাঁরাগঞ্জ এলাকায় একটি যাত্রীবাহী বাস তল্লাশী করে। ৯০০ গ্রাম গোল্ড পেস্টসহ এক ভারতীয় নাগরিককে আটক করা হয়। এসময় তার কাছ থেকে সংযুক্ত আরব আমিরাতের দিরহাম,ভারতীয় রুপি ও বাংলাদেশি টাকাসহ বিভিন্ন বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয়।জব্দকৃত স্বর্ণ ও বৈদেশিক মুদ্রার বাজার মূল্য আনুমানিক ১,৯৩,৪২,০১১/- এক কোটি,তিরানব্বই লক্ষ, বিয়াল্লিশ হাজার,এগার টাকা ।

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, স্বর্ণসহ আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আটককৃত আসামির বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা দায়ের করে যশোর ট্রেজারীতে জমা করনের প্রক্রিয়া চলমান রয়েছে। সীমান্তে বিজিবি’র এ ধরনের আভিযানিক কার্যক্রম অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

যশোরে স্বর্ণ ও বৈদেশিক মুদ্রাসহ ভারতীয় নাগরিক আটক

আপডেট সময় : ০১:৫১:৫৯ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬