ঢাকা ০৭:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

বিরলে উদ্বুদ্ধকরণ এর আওতায় সজিনা চাষের শুভ উদ্বোধন 

সাদেকুল ইসলাম
  • আপডেট সময় : ০৩:৪৪:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ ২৬ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিরল (দিনাজপুর)প্রতিনিধিঃ বিশেষ কর্মসূচির (উদ্বুদ্ধকরণ) আওতায় বিরলে সজিনা চাষের কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে বিরল পৌরসভাসহ উপজেলার ১২ টি ইউনিয়নে একযোগে সজিনা চারা/কাটিং রোপনের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার জিমরান মোহাম্মদ সায়েক।
উপজেলার ধামইর ইউনিয়নের ধুকুরঝাড়ীতে দিনাজপুর-পঞ্চগড় রেললাইনের দুইধারে সজিনা চারা/কাটিং রোপন কর্মসুচিতে অন্যান্যদের মধ্যে উপজেলা কৃষি অফিসার রুম্মান আকতার, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা শাহজাহান আলী, উপসহকারী কৃষি অফিসার মতিউর রহমান, বিরল প্রেস ক্লাব সভাপতি আতিউর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি অফিসার রুম্মান আকতার জানান, সজিনা এমন একটি ফসল, যা পুষ্টিগুণে সমৃদ্ধ, বাজারে যার প্রচুর চাহিদা রয়েছে। যা বিষমুক্ত এবং তুলনামূলকভাবে কম পরিচর্যায় ভালো ফলন দেয়। উদ্বুদ্ধকরণের মাধ্যমে স্থানীয় কৃষকদের মধ্যে সজিনা চাষের আগ্রহ সৃষ্টি এবং এর বাণিজ্যিক সম্ভাবনাকে কাজে লাগানোর জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, দিনাজপুর একটি পদক্ষেপ গ্রহণ করেছে। এই পদক্ষেপ বাস্তবায়নের মাধ্যমে কৃষকদের অর্থনৈতিক স্বনির্ভরতা বৃদ্ধি পাবে এবং জেলার পুষ্টি চাহিদা পূরণেও এটি সহায়ক হবে। দিনাজপুর জেলায় সজিনা চাষ সম্প্রসারণ কর্মপরিকল্পনা বাস্তবায়নের জেলা ও উপজেলা কমিটি গঠন করা হয়েছে এবং এর আওতায় বিরলে পৌরসভাসহ ১২ টি ইউনিয়নে একযোগে সজিনা চারা/কাটিং রোপন করা হচ্ছে। এর পরিচর্যা ও উৎপাদন সম্পর্কে কৃষকদের অবহিত করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিরলে উদ্বুদ্ধকরণ এর আওতায় সজিনা চাষের শুভ উদ্বোধন 

আপডেট সময় : ০৩:৪৪:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬