ঢাকা ১২:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পশ্চিমাঞ্চল রেলওয়ে : প্রধান প্রকৌশলী থেকে জিএম আহমেদ হোসেন মাসুমের বিরুদ্ধে নানা অভিযোগ ‘পটু’ চরিত্রে অভিনয়ে নজর কাড়লেন শিশুশিল্পী আয়াত গুলশান-২ এ ‘বারোক ক্যাফের’ নতুন শাখার উদ্বোধন চলচ্চিত্র পরিচালক ইকবালের কাছে চাঁদা দাবির অভিযোগ কেশরহাট উচ্চ বিদ্যালয় মার্কেটে দোকান বরাদ্দ নিয়ে কোটি টাকার প্রতারণা ও চুরির অভিযোগ দেশীয় ফ্যাশনের ব্র্যান্ড নিয়ে অনুষ্ঠিত হলো রানওয়ে উইক ক্রেতাদের ভিড়ে জমজমাট ফেন্সি আইকনিকের নতুন আউটলেট পলাতক আলিফকে খুঁজছে পুলিশ নাচ থেকে অভিনয়ে, ব্যস্ত সময় পার করছেন সোনিয়া লাজুক ‘শিক্ষার্থী নিয়ে উধাও’ হওয়ার খবর কাল্পনিক, সামাজিকভাবে হেয় করার চক্রান্ত : আইএইচটি শিক্ষক

আব্দুল হালিম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) দিনাজপুর।

পারস্পরিক সহানুভূতিশীল আচরণের মাধ্যমে একটি সুস্থ ও নিরাপদ সমাজ নির্মাণ সম্ভব

সাদেকুল ইসলাম
  • আপডেট সময় : ০৪:৫৪:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ ৬২ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিরল(দিনাজপুর)প্রতিনিধিঃ বর্তমান সময়ে তরুণদের মধ্যে মানসিক চাপ, হতাশা ও একাকীত্ব একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিচ্ছে। এসব সমস্যা মোকাবিলায় পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, কোনো সমস্যা বা সংকটের মুহূর্তে নিজেকে একা না রেখে শিক্ষক, অভিভাবক বা বিশ্বস্ত ব্যক্তির সঙ্গে খোলামেলা আলোচনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, ইতিবাচক চিন্তাভাবনা, আত্মবিশ্বাস এবং পারস্পরিক সহানুভূতিশীল আচরণ গড়ে তোলার মাধ্যমে একটি সুস্থ ও নিরাপদ সমাজ নির্মাণ সম্ভব।

বিরলে ভিলেজ সোশ্যাল ডেভেলপমেন্ট এ্যাসোসিয়েশন (ভিএসডিএ)-এর উদ্যোগে আত্মহত্যা প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা, শিক্ষার্থীদের প্রশ্নোত্তর পর্ব, ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে এসব কথা বলেন দিনাজপুর (সদর সার্কেল) এর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আব্দুল হালিম।

মঙ্গলবার বিরল মহিলা ডিগ্রী কলেজের হোলরুমে
আয়োজিত অনুষ্ঠানে অত্র কলেজের (ভারঃ) অধ্যক্ষ এরফানুল হক (মিঠু)’র সভাপতিত্বে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, বিরল থানার অফিসার ইনচার্জ মোঃ আল এমরান।

অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন ভিএসডিএ-এর সহ-সভাপতি মোঃ সেলিম ইসলাম, চেঞ্জমেকার ইয়ুথ নেটওয়ার্কের সাধারণ সম্পাদক কোলি পূর্ণিমা লুসি সরেণ, কোষাধ্যক্ষ অনিক কুন্ডু, পাবলিক রিলেশন অফিসার সৌমিক পদ্দার, বিরল উপজেলা শাখার সভাপতি মোঃ সাঈদ ও সাধারণ সম্পাদক সুমাইয়া, মনিষা, গোলাপী ও প্রিয়াঙ্কা, প্রমূখ।

আলোচনা সভায় বক্তারা শিক্ষার্থীদের সামনে
মনোসামাজিক সুস্থতা, শোক, স্ট্রেস ও ট্রমা মোকাবিলা, উদ্বেগ, রাগ ও বিষণ্নতা নিয়ন্ত্রণ, সেল্ফ কেয়ার, মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব এবং নারী সহিংসতা প্রতিরোধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে তরুণদের সুস্থ মানসিকতা ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে তিনি সবাইকে সচেতন ও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।

অনুষ্ঠানে সঞ্চালা করেন চেঞ্জমেকার ইয়ুথ নেটওয়ার্কের প্রজেক্ট অফিসার মোঃ শামীম

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আব্দুল হালিম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) দিনাজপুর।

পারস্পরিক সহানুভূতিশীল আচরণের মাধ্যমে একটি সুস্থ ও নিরাপদ সমাজ নির্মাণ সম্ভব

আপডেট সময় : ০৪:৫৪:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬