ঢাকা ০১:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রুয়েটের নিরাপত্তার দায়িত্বে ‘আ.লীগের দোসর’, ক্যাম্পাস নিরাপত্তা নিয়ে শঙ্কা ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ কাভার করেছে বাংলাদেশের একমাত্র সংবাদমাধ্যম বিডিস্পোর্টসটাইম কঠোর পরিশ্রমে সাফল্য, মাসে লাখ টাকা আয় মাইনুলের ফটোগ্রাফিতে স্বপ্নীলের এক দশকের পথচলা ডিএমএফ’র সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মহিউদ্দিন মানিক ইন্টারন্যাশনাল বিজনেস জিনিয়াসে চ্যাম্পিয়ন অর্ণবের ফ্যাশন টিম প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সরকারি রাস্তা দখল নিয়ে রাজশাহীতে সংঘর্ষ: গৃহবধূর অলংকার ছিনতাই ও কুপিয়ে জখমের হাইকোর্টের আদেশের পরও বাগমারায় ফসলি জমিতে পুকুর খনন ননদ ভাবী ইভেন্টসের উদ্যোক্তা মেলা উদ্বোধন করলেন বারিশা হক

তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম

জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিতে সরকার আগামীতে স্বাস্থ্য কার্ড প্রদাণের কথা ভাবছে

আঃ হামিদ
  • আপডেট সময় : ০৮:৫৫:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২ মে ২০২৬ ১১৯ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মধুপুর(টাঙ্গাইল)প্রতিনিধি: সরকার তার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী কৃষক কার্ড দেয়া শুরু করেছে। ফ্যামিলি কার্ডও দিচ্ছে। তাই দেশের সাধারণ জনগণ বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠির জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার। সরকার তার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করে যাচ্ছে। স্বাস্থ্য সেবা নিশ্চিতের জন্য দেশের হাসপাতালগুলোর উপর বিশেষ নজরদারীর ব্যবস্থা করা হবে। প্রধানমন্ত্রী আমাদেরকে বলে দিয়েছেন যে স্বাস্থ্য সেবা যাতে আপনারা সাধারণ মানুষের মাঝে যথাযথ ভাবে পৌছে দিতে পারেন তার জন্য আপনারা মানুষের কাছে যান,সাধারণ মানুষের সাথে মিশুন এবং কাজ করে যান।

টাঙ্গাইলের মধুপুর উপজেলার অরণখোলা ইউনিয়ন পরিষদ চত্ত্বরে শনিবার(২ মে) দুপুরে চাইল্ড হেলথ্ এওয়ারনেস ফাউন্ডেশন এর উদ্যোগে শিশুদের জন্মগত ঠোঁট ও তালুকাটা সচেতনতা ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযো ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এ কথা বলেন।
এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, সহসভাপতি এম রতন হায়দার, মন্ত্রীর সহধর্মীনি ডা: রেশমা আনাম, মধুপুর উপজেলা নির্বাহী অফিসার মো. জুবায়ের হোসেন, ওসি এ কে এম ফজলুল হক প্রমূখ। এ সময় মেডিক্যাল ক্যাম্প থেকে বিনামূল্যে চিকিৎসা নিতে আসা রোগীদের ওষুধ প্রদান করা হয়। মেডিক্যাল ক্যাম্পটির আয়োজন করেন ড্যাবের মানবাধিকার বিষয়ক সহসম্পাদক ডা: আসলামুল ইসলাম রুদ্র।
এর আগে মন্ত্রী মধুপুর উপজেলার আউশনারা ইউনিয়ন পরিষদ ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম

জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিতে সরকার আগামীতে স্বাস্থ্য কার্ড প্রদাণের কথা ভাবছে

আপডেট সময় : ০৮:৫৫:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২ মে ২০২৬