ঢাকা ১১:২২ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পশ্চিমাঞ্চল রেলওয়ে : প্রধান প্রকৌশলী থেকে জিএম আহমেদ হোসেন মাসুমের বিরুদ্ধে নানা অভিযোগ ‘পটু’ চরিত্রে অভিনয়ে নজর কাড়লেন শিশুশিল্পী আয়াত গুলশান-২ এ ‘বারোক ক্যাফের’ নতুন শাখার উদ্বোধন চলচ্চিত্র পরিচালক ইকবালের কাছে চাঁদা দাবির অভিযোগ কেশরহাট উচ্চ বিদ্যালয় মার্কেটে দোকান বরাদ্দ নিয়ে কোটি টাকার প্রতারণা ও চুরির অভিযোগ দেশীয় ফ্যাশনের ব্র্যান্ড নিয়ে অনুষ্ঠিত হলো রানওয়ে উইক ক্রেতাদের ভিড়ে জমজমাট ফেন্সি আইকনিকের নতুন আউটলেট পলাতক আলিফকে খুঁজছে পুলিশ নাচ থেকে অভিনয়ে, ব্যস্ত সময় পার করছেন সোনিয়া লাজুক ‘শিক্ষার্থী নিয়ে উধাও’ হওয়ার খবর কাল্পনিক, সামাজিকভাবে হেয় করার চক্রান্ত : আইএইচটি শিক্ষক

পীরগঞ্জে মসজিদ থেকে  মেশিন ও ব্যাটারি চুরি

আবু- তারেক বাঁধন
  • আপডেট সময় : ১২:০২:৫৮ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬ ৩৭ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় একটি মসজিদে চুরির ঘটনা ঘটেছে। গত শুক্রবার ভোরে উপজেলার ভোমরাদহ ইউনিয়নের সেনুয়া এলাকায় এই চুরির ঘটনা ঘটে।

চোরেরা আজান দেওয়ার মাইকের মেশিন, আইপিএস এবং সোলারের ব্যাটারিসহ মূল্যবান সরঞ্জাম নিয়ে গেছে।

​স্থানীয় বাসিন্দা ও মসজিদ কমিটি সূত্রে জানা গেছে, সেনুয়া গ্রামে অবস্থিত ওই মসজিদ ও মাদিনাতুল উলুম কওমি মাদ্রাসায় প্রতিদিনের মতোই কার্যক্রম চলছিল।

শুক্রবার দুপুরে মুসল্লিরা জুমার নামাজ পড়তে এসে দেখেন যে আজানের মাইকের যন্ত্রাংশ, আইপিএস এবং সোলার সিস্টেমের ব্যাটারি নেই।

ধারণা করা হচ্ছে, ভোররাতের কোনো এক সময় চোর চক্র সুকৌশলে ভেতরে ঢুকে এসব সরঞ্জাম নিয়ে পালিয়ে যায়।

​ধর্মীয় প্রতিষ্ঠানে এ ধরনের চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয় এক মুসল্লি বলেন আল্লাহর ঘরে এমন চুরির ঘটনা মেনে নেওয়া যায় না। আমরা আতঙ্কিত বোধ করছি।

প্রশাসনের কাছে আমাদের দাবি, দ্রুত চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনা হোক।

​এলাকাবাসী সূত্রে আরও জানা যায়, ওই এলাকায় চুরির ঘটনা এটিই প্রথম নয়। এর আগে গত রমজান মাসে একই এলাকার সেনুয়া বাজার মসজিদের দানবাক্সের তালা ভেঙে প্রায় ৬ হাজার টাকা চুরি হয়েছিল। একের পর এক এমন ঘটনায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে।

​স্থানীয়রা জানান, ধারাবাহিকভাবে এসব চুরির ঘটনা ঘটলেও এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। তারা এলাকায় টহল জোরদার এবং নিরাপত্তা নিশ্চিত করতে এবং সেনুয়া এলাকাকে মাদক মুক্ত করতে  প্রশাসনের সরাসরি হস্তক্ষেপ কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পীরগঞ্জে মসজিদ থেকে  মেশিন ও ব্যাটারি চুরি

আপডেট সময় : ১২:০২:৫৮ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬