ঢাকা ১১:২৩ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পশ্চিমাঞ্চল রেলওয়ে : প্রধান প্রকৌশলী থেকে জিএম আহমেদ হোসেন মাসুমের বিরুদ্ধে নানা অভিযোগ ‘পটু’ চরিত্রে অভিনয়ে নজর কাড়লেন শিশুশিল্পী আয়াত গুলশান-২ এ ‘বারোক ক্যাফের’ নতুন শাখার উদ্বোধন চলচ্চিত্র পরিচালক ইকবালের কাছে চাঁদা দাবির অভিযোগ কেশরহাট উচ্চ বিদ্যালয় মার্কেটে দোকান বরাদ্দ নিয়ে কোটি টাকার প্রতারণা ও চুরির অভিযোগ দেশীয় ফ্যাশনের ব্র্যান্ড নিয়ে অনুষ্ঠিত হলো রানওয়ে উইক ক্রেতাদের ভিড়ে জমজমাট ফেন্সি আইকনিকের নতুন আউটলেট পলাতক আলিফকে খুঁজছে পুলিশ নাচ থেকে অভিনয়ে, ব্যস্ত সময় পার করছেন সোনিয়া লাজুক ‘শিক্ষার্থী নিয়ে উধাও’ হওয়ার খবর কাল্পনিক, সামাজিকভাবে হেয় করার চক্রান্ত : আইএইচটি শিক্ষক

মানবিকতার জয়গান, রাজশাহীতে ফ্রি অ্যাম্বুলেন্স সেবার ঘোষণা

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেট সময় : ০৭:১০:১০ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬ ৭১ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মানুষের জীবনের সবচেয়ে কঠিন ও বেদনাদায়ক মুহূর্ত হলো প্রিয়জন হারানো। শোকের সেই মুহূর্তে অনেক সময় ‘মড়ার উপর খাঁড়ার ঘা’ হয়ে দাঁড়ায় লাশ পরিবহনের আকাশচুম্বী খরচ। এই ভোগান্তি দূর করতে রাজশাহীতে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবদল নেতা রফিকুল ইসলাম রবি।

শোকাহত পরিবারগুলোকে সহায়তার লক্ষ্যে তিনি সম্পূর্ণ বিনামূল্যে লাশবাহী অ্যাম্বুলেন্স সেবা চালু করার ঘোষণা দিয়েছেন।

​এই সেবাটি যেন সুশৃঙ্খলভাবে পরিচালিত হয়, সেজন্য ইতোমধ্যে স্থানীয় অ্যাম্বুলেন্স মালিক ও সংশ্লিষ্ট শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে একাধিক বৈঠক করেছেন রফিকুল ইসলাম রবি। অত্যন্ত আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত এসব আলোচনায় অ্যাম্বুলেন্স মালিকরা এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। দীর্ঘ আলোচনার পর সিদ্ধান্ত হয়েছে যে, রাজশাহী সিটি করপোরেশন এলাকায় একটি নির্ধারিত কাঠামোর মধ্যে শোকাহত পরিবারগুলোকে এই ফ্রি সেবা প্রদান করা হবে।

​উদ্যোক্তা রফিকুল ইসলাম রবি বলেন, “প্রিয়জন হারানোর শোকে যখন একটি পরিবার দিশেহারা থাকে, তখন লাশ পরিবহনের জন্য আর্থিক চাপ আসাটা অত্যন্ত অমানবিক। আমি দেখেছি অনেক পরিবার এই খরচ মেটাতে গিয়ে কতটা অসহায় হয়ে পড়ে। অন্তত শেষ বিদায়টুকু যেন সম্মানের সঙ্গে এবং বিনা খরচে হয়, সেই লক্ষ্যেই আমার এই পথচলা। এটি কোনো দয়া নয়, এটি আমাদের সামাজিক দায়িত্ব।” তিনি আশা প্রকাশ করেন, সমাজের বিত্তবানরা এগিয়ে এলে এই কার্যক্রমের পরিধি আরও বাড়ানো সম্ভব হবে।

​অ্যাম্বুলেন্স মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন। তারা জানান, পেশাগত কারণে প্রতিদিন মানুষের অসহায়ত্ব তারা কাছ থেকে দেখেন। অতিরিক্ত ভাড়ার কারণে পরিবারগুলোর দুর্ভোগ তাদেরও ব্যথিত করে। তাই মানবিক দিক বিবেচনা করে তারা একটি সমন্বিত ব্যবস্থার মাধ্যমে এই ফ্রি সার্ভিস দিতে সম্মত হয়েছেন। তারা মনে করেন, রাজশাহীতে লাশ নিয়ে ব্যবসায়িক মানসিকতা বন্ধে এটি একটি যুগান্তকারী পদক্ষেপ হবে।

​ব্যতিক্রমধর্মী এই উদ্যোগের খবর জানাজানি হওয়ার পর থেকে রাজশাহী নগরজুড়ে সাধারণ মানুষের মাঝে ব্যাপক ইতিবাচক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

উল্লেখ্য, রফিকুল ইসলাম রবি এর আগেও পথশিশুদের সহায়তা, মসজিদের বিদ্যুৎ বিল পরিশোধ ও ফ্রি ওয়াইফাই জোন চালুর মতো নানাবিধ সামাজিক কাজের মাধ্যমে প্রশংসা কুড়িয়েছেন। স্থানীয়রা মনে করছেন, মানুষের সেবায় এমন নিঃস্বার্থ উদ্যোগ সমাজের অন্যান্য স্তরেও বড় অনুপ্রেরণা জোগাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মানবিকতার জয়গান, রাজশাহীতে ফ্রি অ্যাম্বুলেন্স সেবার ঘোষণা

আপডেট সময় : ০৭:১০:১০ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬