ঢাকা ০৩:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে শিবিরের বিরুদ্ধে দুই হোটেলে তাণ্ডবের অভিযোগ, থমথমে পরিস্থিতি বিএসএফ নিতে প্রস্তুত, আইনি জটিলতায় নিজ দেশে ফিরতে পারছে না চার ভারতীয় আরডিএ’র নবনিযুক্ত চেয়ারম্যানের সাথে রেডা নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী নৃত্যশিল্পী ঐক্য জোটের রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী পালন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ১০ কর্মকর্তার বিরুদ্ধে সরকারী তিন দপ্তরে লিখিত অভিযোগ ! কালিগঞ্জে আওয়ামী লীগের নৈরাজ্য ও অপরাজনীতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাসিক প্রশাসকের ফ্রান্স সফর নিয়ে বিভ্রান্তি, প্রকৃত তথ্য জানাল সিটি কর্পোরেশন ​প্রতারণা মামলায় রাজশাহীতে কথিত সাংবাদিক চপল গ্রেফতার দুই মাসে ১৪ নির্যাতন, রাজশাহীতে নারী ও শিশু পরিস্থিতি হতাশাজনক বাংলাদেশি রন্ধনশিল্পকে বিশ্বদরবারে তুলে ধরা হাসিনা আনছারের জন্মদিন

মধুপুরের অরণখোলা ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত 

আঃ হামিদ
  • আপডেট সময় : ০১:৫৩:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬ ৩৫ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মধুপুর( টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের মধুপুরে জননিরাপত্তা জোরদার এবং সামাজিক অপরাধ দমন, মাদক, জুয়া, চাঁদাবাজী, জবরদখল,ইভটিজিং,কিশোর গ্যাং ও বাল্য বিবাহ প্রতিরোধে বিট পুলিশিং কার্যক্রমকে আরও সক্রিয় করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গবার (৫ মে) বিকেলে উপজেলার অরণখোলা ইউনিয়নের জলছত্র বাজার এলাকায় এ সভার আয়োজন করেন মধুপুর থানা পুলিশ।

“বিট পুলিশকে তথ্য দিন, নিরাপদে কাটবে দিন” এই প্রতিপাদ্যে ১২ নং বিটের আয়োজনে জনগণকে আইনি বিষয়ে সচেতন ও সহয়তা করতে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মধুপুর থানার অফিসার ইনচার্জ  এ কে এম ফজলুল হক।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, পুলিশ একা কখনো অপরাধ দমন করতে পারে না। সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা ছাড়া টেকসই শান্তি ও নিরাপত্তা, সমাজ থেকে মাদক নির্মূল, বাল্যবিবাহ ইত্যাদি দূর করা সম্ভব নয়। বিট পুলিশিংয়ের মূল লক্ষ্যই হলো জনগণের সাথে পুলিশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ করা এবং তথ্যভিত্তিক সেবা নিশ্চিত করা।

তিনি আরও বলেন, মাদক, চাঁদাবাজি ও দখলবাজির বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। কেউ আইনের ঊর্ধ্বে নয়। যেই অপরাধ করবে, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এসময় উপস্থিত ছিলেন বিট মধুপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এম রতন হায়দার, মধুপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র মেহেদী হাসান মিনজু, অরণখোলা ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান , ইউনিয়ন পরিষদের মেম্বারগণ,বিভিন্ন মসজিদের ইমামগণ,শিক্ষক শিক্ষার্থীবৃন্দ,আদিবাসী নেত্রীবৃন্দ,গণমাধ্যমকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, বিট পুলিশিং কার্যক্রম মাঠপর্যায়ে আরও জোরদার হলে অপরাধ অনেকাংশে কমে আসবে। তারা পুলিশের এ উদ্যোগকে স্বাগত জানান এবং অপরাধমুক্ত সমাজ গঠনে সকলে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় স্থানীয় সুশীল সমাজ, বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ এবং সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। সভা শেষে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত ইউনিয়ন গড়ে তোলার প্রত্যয়ে সকলেই একমত পোষণ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অরণখোলা বিটের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা  মধুপুর থানার  এসআই আমিনুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মধুপুরের অরণখোলা ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত 

আপডেট সময় : ০১:৫৩:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬