ঢাকা ১২:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রুয়েটের নিরাপত্তার দায়িত্বে ‘আ.লীগের দোসর’, ক্যাম্পাস নিরাপত্তা নিয়ে শঙ্কা ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ কাভার করেছে বাংলাদেশের একমাত্র সংবাদমাধ্যম বিডিস্পোর্টসটাইম কঠোর পরিশ্রমে সাফল্য, মাসে লাখ টাকা আয় মাইনুলের ফটোগ্রাফিতে স্বপ্নীলের এক দশকের পথচলা ডিএমএফ’র সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মহিউদ্দিন মানিক ইন্টারন্যাশনাল বিজনেস জিনিয়াসে চ্যাম্পিয়ন অর্ণবের ফ্যাশন টিম প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সরকারি রাস্তা দখল নিয়ে রাজশাহীতে সংঘর্ষ: গৃহবধূর অলংকার ছিনতাই ও কুপিয়ে জখমের হাইকোর্টের আদেশের পরও বাগমারায় ফসলি জমিতে পুকুর খনন ননদ ভাবী ইভেন্টসের উদ্যোক্তা মেলা উদ্বোধন করলেন বারিশা হক

বিরলে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু।। আত্মহত্যা নয় হত্যা করা হয়েছে দাবী মেয়ের পরিবারের

সাদেকুল ইসলাম
  • আপডেট সময় : ০৪:৩৭:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬ ১৯৪ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিরল(দিনাজপুর)প্রতিনিধিঃ বিরলে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। পরিবারের প্রশ্ন এটি আত্মহত্যা নাকি নির্যাতনের পর হত্যা? ভিকটিমের পরিবার অভিযোগ নির্যাতনের শিকার হয়েই মৃত্যু হয়েছে। ঘটনায় বিরল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

নিহতের পরিবার জানায়, বিরল উপজেলার ০৫ নং বিরল ইউনিয়নের পুরিয়া (বড় পুরিয়া) গ্রামের তোফা এর কন্যা মোছাহ তিশা (২২) এর সাথে প্রায় ০১ বছর পূর্বে ১০ নং রাণীপুকুর ইউনিয়নের কাজিপাড়া (পূর্বপাড়া) গ্রামের মৃত শহিদুর রহমান এর ছেলে আব্দুল লতিফ এর বিবাহ হয়। যৌতুকের দাবিতে প্রায়ই নির্যাতন করলে বিবাহের পর পিত্রালয় হতে গরু-বাছুরসহ প্রায় ০১ লাখ ৭০ হাজার টাকার উপহার দেয়া হয় জামাইকে। তারপরও নির্যাতন কমেনি বরং মেয়ের লাশ মিলল ০৭ মে ২০২৬ বৃহস্পতিবার দুপুরে তাঁর শশুড়ালয়ে। মেয়ের নিথর দেহ দেখতে গিয়ে শরীরে আঘাতের বেশকয়েকটি চিহ্ন দেখতে পেয়ে থানায় মামলা দায়ের করতে এসেছেন বলে জানান আমাদের প্রতিবেদককে।
এদিকে, প্রতিবেশি মৃত মারফত আলীর ছেলে আলআমিন ভিকটিমের ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় ভিকটিমের শয়ন ঘরের বর্গার সাথে গলায় কালো রংয়ের ওড়না পেঁচিয়ে ঝুলন্ত লাশ দেখতে পেয়ে চিৎকার করলে অন্যান্য প্রতিবেশিরা এগিয়ে আসেন বলে স্থানীয়রা জানান।
থানার অফিসার ইনচার্জ মোঃ আল এমরান লাশ উদ্ধার পূর্বক থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছেন। তিনি বিকালে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য লাশ প্রেরণ করা হয়েছে বলে জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিরলে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু।। আত্মহত্যা নয় হত্যা করা হয়েছে দাবী মেয়ের পরিবারের

আপডেট সময় : ০৪:৩৭:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬