ঢাকা ০৫:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি রাস্তা দখল নিয়ে রাজশাহীতে সংঘর্ষ: গৃহবধূর অলংকার ছিনতাই ও কুপিয়ে জখমের হাইকোর্টের আদেশের পরও বাগমারায় ফসলি জমিতে পুকুর খনন ননদ ভাবী ইভেন্টসের উদ্যোক্তা মেলা উদ্বোধন করলেন বারিশা হক প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন করছে ইছামতি মার্ট, রয়েছে অনলাইন ও আউটলেটভিত্তিক কার্যক্রম শ্রেষ্ঠ সংগঠক হিসেবে সম্মাননা পেয়েছেন মনিরুজ্জামান অপূর্ব অভিনেত্রী হওয়ার স্বপ্নে এগিয়ে যাচ্ছেন রশ্নি আয়াত অভিনয়ে ফিরেই ব্রাইডাল শুটে জারা মনি ফ্যাশন দুনিয়ায় নিজস্ব পরিচয় গড়ার প্রত্যয়ে ফারহানা কামাল রায়েরবাগ থেকে মাদ্রাসাছাত্র রিয়ান নিখোঁজ, সন্ধান চায় পরিবার আত্মবিশ্বাস আর স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছেন ইভা

রাসিক প্রশাসকের ফ্রান্স সফর নিয়ে বিভ্রান্তি, প্রকৃত তথ্য জানাল সিটি কর্পোরেশন

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেট সময় : ০১:৫১:১১ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬ ৭৭ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

​সম্প্রতি কয়েকটি অনলাইন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে “সড়কবাতি নিয়ে জ্ঞান অর্জন করতে ফ্রান্সে যাচ্ছেন রাসিক প্রশাসক” শিরোনামে যে সংবাদ প্রকাশিত হয়েছে, তা আংশিক ও বিভ্রান্তিকর তথ্যের ভিত্তিতে প্রচারিত হয়েছে। এ বিষয়ে প্রকৃত তথ্য রাজশাহীবাসীর অবগতির জন্য জানিয়েছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)।

​রাসিক এক বিজ্ঞপ্তিতে জানায়, প্রকৃতপক্ষে সিগনিফাই বাংলাদেশ লিমিটেড বিদ্যুৎ সাশ্রয়ী ও আধুনিক নগর আলোকায়ন প্রযুক্তি বিষয়ে প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যে রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক জনাব মাহফুজুর রহমান রিটন এবং সংশ্লিষ্ট প্রকৌশলীকে ফ্রান্স সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছে। এই সম্ভাব্য সফরের যাবতীয় ব্যয়ভার আমন্ত্রণকারী প্রতিষ্ঠান বহন করার প্রস্তাব করেছিল এবং এ সফরের জন্য রাজশাহী সিটি কর্পোরেশনের কোনো অর্থ ব্যয়ের প্রশ্নই ছিল না। উল্লেখ্য, আমন্ত্রণকারী প্রতিষ্ঠানটি রাজশাহী সিটি কর্পোরেশনের কোনো চলমান বা পূর্ববর্তী উন্নয়ন প্রকল্পের সঙ্গে সম্পৃক্ত নয়।

​বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই সম্ভাব্য সফর বিষয়ে এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। প্রয়োজনীয় সরকারি অনুমোদনের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আবেদনপত্র প্রেরণ করা হয়েছিল মাত্র। সরকার কর্তৃক কোনো অনুমোদন বা সরকারি আদেশ (জিও) জারি হয়নি। পরবর্তীতে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে উক্ত সফরসহ এ ধরনের সকল বিদেশ সফর আপাতত বাতিল করা হয়েছে। ফলে সংশ্লিষ্ট সফরটি বাস্তবায়নের কোনো সুযোগ সৃষ্টি হয়নি।

​অতএব, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ফ্রান্স সফরে যাচ্ছেন, এমন নিশ্চিত তথ্য প্রচার করা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। একই সঙ্গে সফরের প্রকৃত উদ্দেশ্যকে উপেক্ষা করে বিভ্রান্তিকর তথ্য প্রচার জনমনে ভুল ধারণা সৃষ্টি করতে পারে।

​রাজশাহী মহানগরবাসীকে এ ধরনের বিভ্রান্তিকর প্রচারণায় বিভ্রান্ত না হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে রাজশাহী সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রাসিক প্রশাসকের ফ্রান্স সফর নিয়ে বিভ্রান্তি, প্রকৃত তথ্য জানাল সিটি কর্পোরেশন

আপডেট সময় : ০১:৫১:১১ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬