ঢাকা ০৯:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পশ্চিমাঞ্চল রেলওয়ে : প্রধান প্রকৌশলী থেকে জিএম আহমেদ হোসেন মাসুমের বিরুদ্ধে নানা অভিযোগ ‘পটু’ চরিত্রে অভিনয়ে নজর কাড়লেন শিশুশিল্পী আয়াত গুলশান-২ এ ‘বারোক ক্যাফের’ নতুন শাখার উদ্বোধন চলচ্চিত্র পরিচালক ইকবালের কাছে চাঁদা দাবির অভিযোগ কেশরহাট উচ্চ বিদ্যালয় মার্কেটে দোকান বরাদ্দ নিয়ে কোটি টাকার প্রতারণা ও চুরির অভিযোগ দেশীয় ফ্যাশনের ব্র্যান্ড নিয়ে অনুষ্ঠিত হলো রানওয়ে উইক ক্রেতাদের ভিড়ে জমজমাট ফেন্সি আইকনিকের নতুন আউটলেট পলাতক আলিফকে খুঁজছে পুলিশ নাচ থেকে অভিনয়ে, ব্যস্ত সময় পার করছেন সোনিয়া লাজুক ‘শিক্ষার্থী নিয়ে উধাও’ হওয়ার খবর কাল্পনিক, সামাজিকভাবে হেয় করার চক্রান্ত : আইএইচটি শিক্ষক

বেনাপোলে প্রায় তিন কোটি টাকার পণ্য জব্দ, আটক-৩

সোহেল রানা
  • আপডেট সময় : ০৫:২৪:২৪ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬ ৩৬ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যশোরে বেনাপোলে প্রায় তিন কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় শাড়ী, থ্রি-পিচ, কম্বল, চাদর, ওড়না ও বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রী ও কার্গো ট্রাকসহ তিনজনকে আটক করেছে (বিজিবি) সদস্যরা। সোমবার (২২ জুন) বেনাপোল বাজার হীরা সুপার মার্কেটের সামনে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করা হয়।

আটককৃতরা হলেন,যশোর সদর উপজেলার বেজপাড়া গ্রামের বিশ্বজিত মুখার্জীর ছেলে সহকারী রাজস্ব কর্মকর্তা ইন্দ্রজিত মুখার্জী (৩৮), যশোর সদর উপজেলার বকচর গ্রামের। মৃত আঃ লতিফের ছেলে চালক মহসিন আলী (৩৪) ও বাঘারপাড়া উপজেলার বাকডাঙ্গা গ্রামের আজিজুর রহমানের ছেলে জাহিদ হাসান (২১।

বিজিবি জানায়,গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির বেনাপোল বিওপি একটি বিশেষ টহলদল বেনাপোল বাজার হীরা সুপার মার্কেট এর সামনে পাকা রাস্তার উপর চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা হয়। এসময় আহাদ পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিসের একটি কার্গো ট্রাক (ঢাকা মেট্রো-ট-২৪-৫৬২১) তল্লাশির জন্য থামানো হয়।

পরবর্তীতে ট্রাকটিতে অবৈধ মালামাল বহন করতে পারে মর্মে সন্দেহ হলে ট্রাকটি তল্লাশির জন্য বেনাপোল বিওপিতে আনা হয়। কার্গো ট্রাকটি তল্লাশি করে ট্রাকের ভিতর হতে ভারতীয় ৬০০৮ টি শাড়ী, ৬৩ টি থ্রী-পিচ, ৩৮৬ টি কম্বল, ২০৮ টি চাদর, ০৮টি ওড়না এবং ৩৩২২২টি বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রী এর বৈধ কাগজপত্র না থাকায় জব্দ করা হয়।

যার আনুমানিক সিজার মূল্য ২,৬৭,৬৫,৩১০/- (দুই কোটি সাতষট্টি লক্ষ পঁয়ষট্টি হাজার তিনশত দশ) টাকা। আটককৃত চালক ও হেলপারকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়, উক্ত মালামালগুলো অবৈধভাবে বেনাপোল থেকে ঢাকা পাচার করার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত চোরাচালানী মালামালসহ আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। বেনা বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সব সময়ই অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বেনাপোলে প্রায় তিন কোটি টাকার পণ্য জব্দ, আটক-৩

আপডেট সময় : ০৫:২৪:২৪ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬