ঢাকা ১০:৫২ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রুয়েটের নিরাপত্তার দায়িত্বে ‘আ.লীগের দোসর’, ক্যাম্পাস নিরাপত্তা নিয়ে শঙ্কা ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ কাভার করেছে বাংলাদেশের একমাত্র সংবাদমাধ্যম বিডিস্পোর্টসটাইম কঠোর পরিশ্রমে সাফল্য, মাসে লাখ টাকা আয় মাইনুলের ফটোগ্রাফিতে স্বপ্নীলের এক দশকের পথচলা ডিএমএফ’র সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মহিউদ্দিন মানিক ইন্টারন্যাশনাল বিজনেস জিনিয়াসে চ্যাম্পিয়ন অর্ণবের ফ্যাশন টিম প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সরকারি রাস্তা দখল নিয়ে রাজশাহীতে সংঘর্ষ: গৃহবধূর অলংকার ছিনতাই ও কুপিয়ে জখমের হাইকোর্টের আদেশের পরও বাগমারায় ফসলি জমিতে পুকুর খনন ননদ ভাবী ইভেন্টসের উদ্যোক্তা মেলা উদ্বোধন করলেন বারিশা হক

বেনাপোল সীমান্তে মাদকদ্রব্য ও অবৈধ চোরাচালানী মালামালসহ আটক-২

সোহেল রানা
  • আপডেট সময় : ০৪:৫৪:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ ১৫১ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যশোর সীমান্তে মাদকদ্রব্য ও অবৈধ চোরাচালানী মালামালসহ দুইজনকে আটক করেছে (বিজিবি) সদস্যরা। আটককৃতরা হলেন- ঝিকরগাছা উপজেলার বোধখানা গ্রামের জনাব আলীর ছেলে জাহিদুল ইসলাম (৩৫) ও ঢাকার ধানমন্ডি থানার অমল কৃষ্ণ দাসের ছেলে অনিরুদ্ধ দাস অনি (৪৫)।

মঙ্গলবার (২৩ জুন) যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির বিশেষ টহলদল, ঘিবা বিওপি, বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোষ্টের সীমান্ত এলাকায় মাদকদ্রব্য এবং চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে
ভারতীয় ১২কেজি গাঁজা, ১৮টি শাড়ী, ০৫টি থ্রী-পিস সহ ৩০৭টি কসমেটিক্স সামগ্রী জব্দ করে। জব্দকৃত মালামালের মূল্য ৭,০৭,৭৮০/-(সাত লক্ষ সাত হাজার সাতশত আশি) টাকা।

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে বেনাপোল ও যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বেনাপোল সীমান্তে মাদকদ্রব্য ও অবৈধ চোরাচালানী মালামালসহ আটক-২

আপডেট সময় : ০৪:৫৪:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬