ঢাকা ০৮:৪৮ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পশ্চিমাঞ্চল রেলওয়ে : প্রধান প্রকৌশলী থেকে জিএম আহমেদ হোসেন মাসুমের বিরুদ্ধে নানা অভিযোগ ‘পটু’ চরিত্রে অভিনয়ে নজর কাড়লেন শিশুশিল্পী আয়াত গুলশান-২ এ ‘বারোক ক্যাফের’ নতুন শাখার উদ্বোধন চলচ্চিত্র পরিচালক ইকবালের কাছে চাঁদা দাবির অভিযোগ কেশরহাট উচ্চ বিদ্যালয় মার্কেটে দোকান বরাদ্দ নিয়ে কোটি টাকার প্রতারণা ও চুরির অভিযোগ দেশীয় ফ্যাশনের ব্র্যান্ড নিয়ে অনুষ্ঠিত হলো রানওয়ে উইক ক্রেতাদের ভিড়ে জমজমাট ফেন্সি আইকনিকের নতুন আউটলেট পলাতক আলিফকে খুঁজছে পুলিশ নাচ থেকে অভিনয়ে, ব্যস্ত সময় পার করছেন সোনিয়া লাজুক ‘শিক্ষার্থী নিয়ে উধাও’ হওয়ার খবর কাল্পনিক, সামাজিকভাবে হেয় করার চক্রান্ত : আইএইচটি শিক্ষক

কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ মামলায় যুবলীগ নেতা সহ গ্রেফতার-২

আর. ফেরদৌস রনি
  • আপডেট সময় : ০১:০৬:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ৫৭ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরার কালিগঞ্জে থানা পুলিশের পৃথক সাঁড়াশি অভিযানে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ মামলার এজাহারভুক্ত আসামিসহ এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার (১৪ জুলাই, ২০২৬) সকাল ৯টার পর উপজেলার পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের আইনের আওতায় আনে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে এলাকায় ডাকাতি, ছিনতাই ও সহিংসতাসহ একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকাল ৯টার দিকে কালিগঞ্জ থানার একটি চৌকস পুলিশ দল গোপন সংবাদের ভিত্তিতে বাঁশতলা বাজারে অভিযান চালায়। সেখান থেকে একাধিক মামলার আসামি নুরুল ইসলাম (৪৭) ওরফে ‘ডাকাত নুরুল’কে গ্রেপ্তার করা হয়। সে বন্দকাটি গ্রামের আরশাদ আলীর ছেলে।
উল্লেখ্য, গত ১৩ জুন কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। উক্ত ঘটনায় দায়েরকৃত মামলায় (মামলা নং- ১৫, তারিখ: ১৩/০৬/২০২৬) এজাহারভুক্ত ৮ নং আসামি এই নুরুল ইসলাম। পুলিশ জানায়, ককটেল বিস্ফোরণের মামলা ছাড়াও তার বিরুদ্ধে এলাকায় ডাকাতি, ছিনতাই ও সহিংসতা সৃষ্টির একাধিক মামলা বিচারাধীন রয়েছে।

এদিকে, পৃথক আরেকটি অভিযানে আজ সকাল ৯টার পর কালিগঞ্জ থানা পুলিশের অপর একটি দল মথুরেশপুর ইউনিয়নের হাড়দ্দাহ গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে নিজ বাসভবন থেকে স্থানীয় আওয়ামী যুবলীগের প্রভাবশালী নেতা মোঃ সজিব হোসেনকে (৩৮) গ্রেপ্তার করা হয়। সজিব হাড়দ্দহা গ্রামের মোঃ রফিকুল ইসলামের ছেলে।
আইনশৃঙ্খলা বাহিনী জানায়, গ্রেপ্তারকৃত সজিব হোসেন কালিগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের বর্তমান সক্রিয় সদস্য এবং কালিগঞ্জ উপজেলা তাঁতী লীগের সাবেক সাধারণ সম্পাদক (সেক্রেটারি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার বিরুদ্ধে এলাকায় রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিভিন্ন অপকর্ম ও আইনশৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে কালিগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃত আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরণের সহিংসতা ও বিশৃঙ্খলা রোধে পুলিশের এই বিশেষ চিরুনি অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ মামলায় যুবলীগ নেতা সহ গ্রেফতার-২

আপডেট সময় : ০১:০৬:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬