ঢাকা ০৮:৪৮ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পশ্চিমাঞ্চল রেলওয়ে : প্রধান প্রকৌশলী থেকে জিএম আহমেদ হোসেন মাসুমের বিরুদ্ধে নানা অভিযোগ ‘পটু’ চরিত্রে অভিনয়ে নজর কাড়লেন শিশুশিল্পী আয়াত গুলশান-২ এ ‘বারোক ক্যাফের’ নতুন শাখার উদ্বোধন চলচ্চিত্র পরিচালক ইকবালের কাছে চাঁদা দাবির অভিযোগ কেশরহাট উচ্চ বিদ্যালয় মার্কেটে দোকান বরাদ্দ নিয়ে কোটি টাকার প্রতারণা ও চুরির অভিযোগ দেশীয় ফ্যাশনের ব্র্যান্ড নিয়ে অনুষ্ঠিত হলো রানওয়ে উইক ক্রেতাদের ভিড়ে জমজমাট ফেন্সি আইকনিকের নতুন আউটলেট পলাতক আলিফকে খুঁজছে পুলিশ নাচ থেকে অভিনয়ে, ব্যস্ত সময় পার করছেন সোনিয়া লাজুক ‘শিক্ষার্থী নিয়ে উধাও’ হওয়ার খবর কাল্পনিক, সামাজিকভাবে হেয় করার চক্রান্ত : আইএইচটি শিক্ষক

কালিগঞ্জের গোবিন্দকাটিতে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব উদযাপন

আর. ফেরদৌস রনি
  • আপডেট সময় : ০৬:০১:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ৬১ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাতক্ষীরা প্রতিনিধি: সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের পবিত্র রথযাত্রা মহোৎসব–২০২৬ উপলক্ষে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার গোবিন্দকাটি গ্রামে ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসবমুখর পরিবেশ এবং হাজারো ভক্তের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল ৫টায় শুরু হওয়া এ মহোৎসবে শ্রী শ্রী জগন্নাথ দেবের সুসজ্জিত রথ টানতে বিভিন্ন এলাকা থেকে অসংখ্য ভক্ত সমবেত হন। শঙ্খধ্বনি, উলুধ্বনি, হরিনাম সংকীর্তন, পূজা-অর্চনা ও প্রার্থনার মধ্য দিয়ে ধর্মীয় আচার-অনুষ্ঠান সম্পন্ন হয়। রথের দড়ি টেনে ভক্তরা তাদের গভীর ধর্মীয় বিশ্বাস, ভক্তি ও শ্রদ্ধার বহিঃপ্রকাশ ঘটান। এ উপলক্ষে গোবিন্দকাটি গ্রামজুড়ে এক আনন্দঘন ও সম্প্রীতির পরিবেশের সৃষ্টি হয়।রথযাত্রা মহোৎসব পরিদর্শন করেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী আলাউদ্দিন এবং সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক আহবায়ক সৈয়দ ইফতেখার আলী। এ সময় তারা উপস্থিত ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের এ ধর্মীয় উৎসবের সার্বিক সাফল্য কামনা করেন। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য শেখ এবাদুল ইসলাম, উপজেলা কৃষক দলের আহ্বায়ক রোকনুজ্জামান রোকন, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেদওয়ান ফেরদৌস রনি, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জুলফিকার আলী ও সাধারণ সম্পাদক নুরুজ্জামান পাড়, কুশুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার হাসানুর রহমান, বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদ মোস্তফা, উপজেলা জাসাসের আহ্বায়ক মুর্শিদ আলী, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান, উপজেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মাহবুবুর রহমান শিমুল, বিএনপি নেতা শেখ মনিরুল ইসলাম, আবু হাসান, রাইছুল ইসলাম, উপজেলা যুবদলের সদস্য মনিরুজ্জামান মনি, শেখ ইয়াছিন আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য শেখ ইসমাইল হোসেন, উপজেলা শ্রমিক দল নেতা আব্দুস সালাম প্রমূখ। এছাড়াও উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপির বিভিন্ন নেতাকর্মী অনুষ্ঠানে অংশ নিয়ে ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং উৎসবের সার্বিক পরিবেশ উপভোগ করেন।উপস্থিত নেতারা বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। সকল ধর্মের মানুষের নিজ নিজ ধর্মীয় উৎসব নিরাপদ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের সুযোগ নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সৌহার্দ্যের বন্ধন আরও সুদৃঢ় হলে সম্প্রীতিময় বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কালিগঞ্জের গোবিন্দকাটিতে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব উদযাপন

আপডেট সময় : ০৬:০১:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬