ঢাকা ০৮:৪৮ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পশ্চিমাঞ্চল রেলওয়ে : প্রধান প্রকৌশলী থেকে জিএম আহমেদ হোসেন মাসুমের বিরুদ্ধে নানা অভিযোগ ‘পটু’ চরিত্রে অভিনয়ে নজর কাড়লেন শিশুশিল্পী আয়াত গুলশান-২ এ ‘বারোক ক্যাফের’ নতুন শাখার উদ্বোধন চলচ্চিত্র পরিচালক ইকবালের কাছে চাঁদা দাবির অভিযোগ কেশরহাট উচ্চ বিদ্যালয় মার্কেটে দোকান বরাদ্দ নিয়ে কোটি টাকার প্রতারণা ও চুরির অভিযোগ দেশীয় ফ্যাশনের ব্র্যান্ড নিয়ে অনুষ্ঠিত হলো রানওয়ে উইক ক্রেতাদের ভিড়ে জমজমাট ফেন্সি আইকনিকের নতুন আউটলেট পলাতক আলিফকে খুঁজছে পুলিশ নাচ থেকে অভিনয়ে, ব্যস্ত সময় পার করছেন সোনিয়া লাজুক ‘শিক্ষার্থী নিয়ে উধাও’ হওয়ার খবর কাল্পনিক, সামাজিকভাবে হেয় করার চক্রান্ত : আইএইচটি শিক্ষক

বাংলাদেশ কারাতে ফেডারেশনের অ্যাডহক কমিটির সহ-সভাপতি জোবায়ের ইসলাম ভূঁইয়া

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৭:০৯:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬ ৫৭ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ কারাতে ফেডারেশনের বিদ্যমান অ্যাডহক কমিটি ভেঙে নতুন অ্যাডহক কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। নতুন কমিটির সভাপতি করা হয়েছে অকোটেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আব্দুস সাবহানকে (সিআইপি) সহ-সভাপতি ভাইয়া গ্রুপের ম‍্যানেজিং ডিরেক্টর মোঃ জোবায়ের ইসলাম ভূঁইয়া ও সাধারণ সম্পাদক কমনওয়েলথ গেমসে স্বর্ণপদকজয়ী সাবেক কারাতে খেলোয়াড় সৈয়দ নুরুজ্জামান।

ক্রীড়া মন্ত্রণালয়ের জারিকৃত এক প্রজ্ঞাপনে, “বাংলাদেশ কারাতে ফেডারেশন” এর অ্যাডহোক কমিটির প্রথমবারের মতো সহ-সভাপতি নির্বাচিত করা হয়েছে স্বপ্নসিড়ি হাউসিং লিমিটেডের চেয়ারম্যান ও ভাইয়া গ্রুপের ব‍্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট ক্রীড়া সংগঠক মোঃ জোবায়ের ইসলাম ভূঁইয়া’কে।

সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় মোঃ জোবায়ের ইসলাম ভূঁইয়া মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান (এমপি) ও মাননীয় ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক সহ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছেন। সেই সাথে কমিটির অর্পিত সকল দায়িত্ব গুরুত্বের সাথে পালন করবো বলেও জানান তিনি।

শনিবার (১৮ জুলাই) জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক মো. দৌলতুজ্জামান খানের (এনডিসি) সই করা এক সরকারি আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়, বাংলাদেশ কারাতে ফেডারেশনের গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচন আয়োজন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরের লক্ষ্যে বিদ্যমান অ্যাডহক কমিটি যথাযথভাবে দায়িত্ব পালন করতে পারেনি।

এ কারণে জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮ (জাতীয় ক্রীড়া পরিষদ [সংশোধন] আইন, ২০২৬-সহ)–এর ২১ ধারায় পরিষদের ওপর অর্পিত ক্ষমতা এবং ২(৪) ও ২(৮) ধারায় বর্ণিত চেয়ারম্যানের ক্ষমতাবলে কমিটি ভেঙে দিয়ে নতুন অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাংলাদেশ কারাতে ফেডারেশনের অ্যাডহক কমিটির সহ-সভাপতি জোবায়ের ইসলাম ভূঁইয়া

আপডেট সময় : ০৭:০৯:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬