ঢাকা ০৮:৪৮ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পশ্চিমাঞ্চল রেলওয়ে : প্রধান প্রকৌশলী থেকে জিএম আহমেদ হোসেন মাসুমের বিরুদ্ধে নানা অভিযোগ ‘পটু’ চরিত্রে অভিনয়ে নজর কাড়লেন শিশুশিল্পী আয়াত গুলশান-২ এ ‘বারোক ক্যাফের’ নতুন শাখার উদ্বোধন চলচ্চিত্র পরিচালক ইকবালের কাছে চাঁদা দাবির অভিযোগ কেশরহাট উচ্চ বিদ্যালয় মার্কেটে দোকান বরাদ্দ নিয়ে কোটি টাকার প্রতারণা ও চুরির অভিযোগ দেশীয় ফ্যাশনের ব্র্যান্ড নিয়ে অনুষ্ঠিত হলো রানওয়ে উইক ক্রেতাদের ভিড়ে জমজমাট ফেন্সি আইকনিকের নতুন আউটলেট পলাতক আলিফকে খুঁজছে পুলিশ নাচ থেকে অভিনয়ে, ব্যস্ত সময় পার করছেন সোনিয়া লাজুক ‘শিক্ষার্থী নিয়ে উধাও’ হওয়ার খবর কাল্পনিক, সামাজিকভাবে হেয় করার চক্রান্ত : আইএইচটি শিক্ষক

নারীদের নিয়ে বড় স্বপ্ন, সেরা উদ্যোক্তার সম্মাননা পেলেন আফরোজা

হৃদয় খান
  • আপডেট সময় : ০৬:৫৫:০৫ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬ ৮২ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

উদ্যোক্তা হিসেবে সাফল্যের স্বীকৃতি পেলেন আফরোজা হক। আজ ২৫ জুলাই অনুষ্ঠিত ‘গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড- এ ‘বেস্ট ইন্ট্রাপ্রেনার’ হিসেবে সম্মাননা পেয়েছেন তিনি। এর আগে চলতি বছরের মার্চে ‘বাইফা অ্যাওয়ার্ড’-এও সম্মানিত হন এই উদ্যোক্তা।
মাত্র দুই লাখ টাকা পুঁজি নিয়ে ২০১৮ সালে রাজধানীর পুলিশ প্লাজায় ব্যবসা শুরু করেছিলেন আফরোজা। দীর্ঘ আট বছরের পরিশ্রম, ধৈর্য ও অধ্যবসায়ে সেই উদ্যোগ আজ পেয়েছে বড় পরিসর। বর্তমানে ঢাকায় দুটি শপের কর্ণধার তিনি। সীমান্ত সম্ভারে শপের পাশাপাশি অনলাইনেও পরিচালনা করছেন নিজের ব্যবসায়িক কার্যক্রম।
শরীয়তপুরের মেয়ে আফরোজা বেড়ে উঠেছেন ঢাকায়। ইডেন মহিলা কলেজ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করার পাশাপাশি হোটেল ম্যানেজমেন্ট নিয়েও পড়াশোনা করেছেন। কর্মজীবনে রেডিসনে প্রায় পাঁচ বছর কাজের অভিজ্ঞতা অর্জনের পর নিজের উদ্যোগে ব্যবসায় নামেন তিনি।
ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি আফরোজা হকের রয়েছে আরও বড় স্বপ্ন। দেশের প্রতিটি শহরে নিজের কার্যক্রম ছড়িয়ে দিতে চান তিনি। নারীদের প্রয়োজনীয় সব ধরনের পণ্য নিয়ে কাজ করার পাশাপাশি এমন একটি পরিসর তৈরি করতে চান, যেখানে নারীরা স্বাধীনভাবে কাজ করার সুযোগ পাবেন। তার লক্ষ্য, নারীদের আত্মনির্ভরশীল করে তোলা এবং তাদের জন্য কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি করা।
আফরোজা মনে করেন, নারীরা ঘরে বসে না থেকে নিজেদের সামর্থ্য অনুযায়ী কিছু করা উচিত। নিজের পায়ে দাঁড়ানোর মাধ্যমে একজন নারী যেমন আত্মবিশ্বাসী হয়ে ওঠেন, তেমনি পরিবার ও সমাজেও তার অবস্থান আরও শক্ত হয়। তাই ভবিষ্যতে নিজের উদ্যোগের মাধ্যমে আরও বেশি নারীকে কাজের সঙ্গে যুক্ত করতে চান তিনি।
নতুন উদ্যোক্তাদের উদ্দেশে আফরোজা হক বলেন, ব্যবসা শুরু করার পর প্রথম দিকে নানা ধরনের বাধা ও প্রতিকূলতা আসতে পারে। তবে কোনো অবস্থাতেই সহজে হাল ছেড়ে দেওয়া যাবে না। সফল হতে হলে নিজের কাজের প্রতি বিশ্বাস রাখতে হবে, ধৈর্য ধরতে হবে এবং নিয়মিত পরিশ্রম করে যেতে হবে।
তার মতে, একদিনে কেউ সফল উদ্যোক্তা হয়ে ওঠেন না। ছোট পরিসর থেকেই শুরু করে ধীরে ধীরে নিজের কাজকে এগিয়ে নিতে হয়। শুরুতে প্রত্যাশা অনুযায়ী সাফল্য না এলেও হতাশ হওয়া যাবে না। বরং ভুল থেকে শিক্ষা নিয়ে নতুন কিছু শেখার মানসিকতা রাখতে হবে এবং সময়ের সঙ্গে নিজেকে ও নিজের উদ্যোগকে পরিবর্তন করতে হবে।
আফরোজা আরও বলেন, শুধু লাভের চিন্তা না করে একজন উদ্যোক্তাকে নিজের কাজের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ রাখতে হবে। প্রতিটি ছোট অর্জনকে গুরুত্ব দিয়ে সামনে এগিয়ে যেতে হবে। কারণ ধৈর্য, পরিশ্রম, আত্মবিশ্বাস ও নিজের লক্ষ্যের প্রতি অবিচল থাকাই একসময় বড় সাফল্যের পথ তৈরি করে।
দুই লাখ টাকা দিয়ে শুরু করা একটি উদ্যোগ থেকে আজ ঢাকায় ২টি শপের কর্ণধার হয়ে ওঠা এবং একের পর এক সম্মাননা অর্জন, আফরোজা হকের এই পথচলা নতুন উদ্যোক্তাদের জন্যও অনুপ্রেরণার গল্প হয়ে উঠেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নারীদের নিয়ে বড় স্বপ্ন, সেরা উদ্যোক্তার সম্মাননা পেলেন আফরোজা

আপডেট সময় : ০৬:৫৫:০৫ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬