ঢাকা ০৮:৪৮ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পশ্চিমাঞ্চল রেলওয়ে : প্রধান প্রকৌশলী থেকে জিএম আহমেদ হোসেন মাসুমের বিরুদ্ধে নানা অভিযোগ ‘পটু’ চরিত্রে অভিনয়ে নজর কাড়লেন শিশুশিল্পী আয়াত গুলশান-২ এ ‘বারোক ক্যাফের’ নতুন শাখার উদ্বোধন চলচ্চিত্র পরিচালক ইকবালের কাছে চাঁদা দাবির অভিযোগ কেশরহাট উচ্চ বিদ্যালয় মার্কেটে দোকান বরাদ্দ নিয়ে কোটি টাকার প্রতারণা ও চুরির অভিযোগ দেশীয় ফ্যাশনের ব্র্যান্ড নিয়ে অনুষ্ঠিত হলো রানওয়ে উইক ক্রেতাদের ভিড়ে জমজমাট ফেন্সি আইকনিকের নতুন আউটলেট পলাতক আলিফকে খুঁজছে পুলিশ নাচ থেকে অভিনয়ে, ব্যস্ত সময় পার করছেন সোনিয়া লাজুক ‘শিক্ষার্থী নিয়ে উধাও’ হওয়ার খবর কাল্পনিক, সামাজিকভাবে হেয় করার চক্রান্ত : আইএইচটি শিক্ষক

টেকসই উন্নয়ন ও মানবসেবার প্রত্যয়ে ‘সি ফাউন্ডেশন’-এর পথচলা

হৃদয় খান
  • আপডেট সময় : ০৬:১৬:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ৪৮ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকার ওয়াটারফল রেস্টুরেন্ট অ্যান্ড কনভেনশন হলে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল জিডো অ্যাসোসিয়েটসের (GEDO Associates) নতুন অঙ্গ প্রতিষ্ঠান ‘সি ফাউন্ডেশন’। ৩০ জুলাই আয়োজিত এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ফাউন্ডেশনটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মডেল ও নৃত্যশিল্পী রুমি করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পারফেক্ট ইলেকট্রনিক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম সাহরিয়ার কবির। এছাড়াও উপস্থিত ছিলেন জিডো অ্যাসোসিয়েটসের চেয়ারম্যান নাঈম হোসেন, সি ফাউন্ডেশনের পরিচালক শাহিনুর ইসলাম সাবা এবং বিভিন্ন খাতের গণ্যমান্য ব্যক্তিরা।
‘সি ফাউন্ডেশন’ একটি অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে টেকসই পরিবেশ গঠন, সুবিধাবঞ্চিত মানুষের শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং দক্ষতা উন্নয়নের লক্ষ্যে কাজ করবে। জিডো অ্যাসোসিয়েটসের সামাজিক দায়বদ্ধতা ও মানবকল্যাণমূলক কার্যক্রমকে আরও সুসংগঠিত এবং বিস্তৃত পরিসরে পরিচালনার লক্ষ্যেই ফাউন্ডেশনটির আত্মপ্রকাশ।
অনুষ্ঠানে বক্তব্য দেন জিডো অ্যাসোসিয়েটসের চেয়ারম্যান নাঈম হোসেন, প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তালেব এবং ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ আল নোমান। তারা বলেন, জিডো অ্যাসোসিয়েটস সবসময়ই সামাজিক দায়িত্ববোধকে গুরুত্ব দিয়ে এসেছে। ‘সি ফাউন্ডেশন’-এর মাধ্যমে টেকসই উন্নয়ন ও মানবিক সেবামূলক কার্যক্রম আরও বড় পরিসরে পরিচালনা করা হবে। তাদের প্রত্যাশা, এই উদ্যোগ সমাজে ইতিবাচক ও দীর্ঘস্থায়ী পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ সময় সি ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রতিষ্ঠানের ভবিষ্যৎ কর্মপরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরা হয়। পাশাপাশি সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, আগামী ২০, ২১ ও ২২ আগস্ট ২০২৬ ঢাকার বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে তিন দিনব্যাপী ‘নারী উদ্যোক্তা মেলা ও ক্রেতা-বিক্রেতা সম্মেলন ২০২৬’।
সংবাদকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি এবং জিডো অ্যাসোসিয়েটসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানে ছিল আনন্দঘন পরিবেশ। কেক কাটা ও উদ্বোধনী স্মারক প্রদানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতার সমাপ্তি ঘটে।
সি ফাউন্ডেশন জিডো অ্যাসোসিয়েটসের একটি অলাভজনক অঙ্গ প্রতিষ্ঠান। সমাজে ইতিবাচক পরিবর্তন, মানবিক উন্নয়ন এবং টেকসই ভবিষ্যৎ গঠনে ভূমিকা রাখার প্রত্যয় নিয়ে প্রতিষ্ঠানটি সামনে এগিয়ে যেতে চায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

টেকসই উন্নয়ন ও মানবসেবার প্রত্যয়ে ‘সি ফাউন্ডেশন’-এর পথচলা

আপডেট সময় : ০৬:১৬:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬