ঢাকা ০৪:২১ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নায়করাজের স্মৃতিতে আবির চৌধুরী আফতাবনগর সোসাইটিতে আর্থিক অনিয়ম ও অবৈধ বাণিজ্যিক কার্যক্রমের অভিযোগ ফিল্ম ডিস্ট্রিবিউশনের কৌশল নিয়ে কর্মশালায় তপু খান ১৮৫ দেশ জয়: লাল-সবুজের পতাকা হাতে নতুন ইতিহাস গড়লেন নাজমুন নাহার অভিনয়ের পাশাপাশি পড়াশোনাতেও সফল নওরিন ​বিএমডিএতে ফের জাহাঙ্গীর : জনস্বার্থে অপসারণের পর চুক্তিভিত্তিক নিয়োগ ঘিরে প্রশ্ন বেসরকারিভাবে জ্বালানি আমদানিতে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তে পূর্ণ আস্থা রেখেছেন: শ্রমিক নেতা এয়াকুব বিজ্ঞাপন থেকে সিনেমা, সামিয়ার স্বপ্নের পথে নতুন বাঁক বুশরা গ্রুপে নিজের ৪ লক্ষ টাকা জমা, তবু সাংবাদিককে নবজাতকের হাসপাতাল বিল দিতে ধার! নাচই যার জীবনের সঙ্গী, পুরস্কারে সমৃদ্ধ কেয়ার পথচলা

নায়করাজের স্মৃতিতে আবির চৌধুরী

বিনোদন প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:৩২:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬ ৩ বার পড়া হয়েছে

Screenshot

অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়করাজ রাজ্জাকের সঙ্গে কাজের স্মৃতি আজও অমলিন অভিনেতা আবির চৌধুরীর কাছে। ক্যারিয়ারের শুরুর দিকেই এই কিংবদন্তির সঙ্গে অভিনয়ের সুযোগ পেয়েছিলেন তিনি। নায়করাজের বলা ছোট্ট একটি কথাও এত বছর পর আবিরের মনে গেঁথে আছে। রাজ্জাকের নবম মৃত্যুবার্ষিকীতে সেই স্মৃতিই তুলে ধরেছেন এই অভিনেতা।

আবির জানান, ‘বাপ বড় না শ্বশুর বড়’ সিনেমার শুটিংয়ের সময়ের একটি ছবিই তাকে ফিরিয়ে নিয়ে যায় সেই দিনগুলোর কাছে। এফডিসিতে শুটিং চলাকালে স্টিল ছবি তোলার প্রস্তুতি নিচ্ছিলেন রাজ্জাক ও সুচরিতা। তখন নবাগত আবির কালো টি-শার্ট ও জিন্স পরে ছিলেন। তাকে দেখে রাজ্জাক বলেন, শোনো, টি-শার্টের ওপর একটা শার্ট পরো।
সিনিয়রের কথা মেনে সঙ্গে সঙ্গে টি-শার্টের ওপর শার্ট পরে নেন আবির। তখন বিষয়টির গুরুত্ব বুঝতে না পারলেও বছর পেরিয়ে সেই কথার ভেতরের মমতা উপলব্ধি করেন তিনি। আবিরের ভাষায়, রাজ্জাকের সেই পরামর্শ ছিল একজন নবাগত শিল্পীর প্রতি একজন অভিজ্ঞ শিল্পীর আন্তরিক খেয়াল।
এই সিনেমায় পরে রাজ্জাকের ছোট ছেলে সম্রাটও যুক্ত হন। তবে তারও আগে রাজ্জাকের সঙ্গে আবিরের আরও স্মরণীয় একটি অভিজ্ঞতা ছিল। ‘থার্টি ফাইভের আমলে’ সিনেমায় জীবনের প্রথম শটেই দুই পাশে পেয়েছিলেন নায়করাজ রাজ্জাক ও খলিলকে। দুই কিংবদন্তির সঙ্গে প্রথম শটের স্মৃতি তাই তার কাছে বিশেষ হয়ে আছে।
২০১৭ সালের ২১ আগস্ট মারা যান নায়করাজ রাজ্জাক। তার নবম মৃত্যুবার্ষিকীতে আবির বলেন, মানুষ চলে গেলেও কিছু কথা ও স্মৃতি থেকে যায় আজীবন। রাজ্জাকের সেই ‘টি-শার্টের ওপর একটা শার্ট পরো’ কথাটিও তার কাছে তেমনই এক অমূল্য স্মৃতি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নায়করাজের স্মৃতিতে আবির চৌধুরী

আপডেট সময় : ০৯:৩২:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬