ঢাকা ১২:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
​রাজশাহীতে বিকাশের ডিএসও পরিচয়ে ১৩ লাখ টাকা আত্মসাৎ চৌহালী উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা জুয়েল রানার পথসভা অনুষ্ঠিত বাগমারায় তিন ফসলি জমি কেটে পুকুর খননের মহোৎসব, হুমকিতে কৃষি ও পরিবেশ ​চারঘাট থেকে গোদাগাড়ী : তহশিলদার আনন্দের সিন্ডিকেট রাজত্ব ও এসিল্যান্ডের বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ মশাল আলোর পথচলায় আন্তর্জাতিক স্বীকৃতির নতুন অধ্যায় রাজশাহী জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও তথ্য গোপনের অভিযোগ রুয়েটের নিরাপত্তার দায়িত্বে ‘আ.লীগের দোসর’, ক্যাম্পাস নিরাপত্তা নিয়ে শঙ্কা ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ কাভার করেছে বাংলাদেশের একমাত্র সংবাদমাধ্যম বিডিস্পোর্টসটাইম কঠোর পরিশ্রমে সাফল্য, মাসে লাখ টাকা আয় মাইনুলের ফটোগ্রাফিতে স্বপ্নীলের এক দশকের পথচলা

​রাজশাহীতে বিকাশের ডিএসও পরিচয়ে ১৩ লাখ টাকা আত্মসাৎ

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেট সময় : ০৫:২৩:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ ৩৩ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহী নগরীতে বিকাশের একটি ডিস্ট্রিবিউটর প্রতিষ্ঠানের প্রায় ১৩ লাখ টাকা নিয়ে আপন দুই ভাই আত্মগোপন করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

অভিযুক্ত ব্যক্তিরা হলেন মো. লিমন আলী ও অপূর্ব। তারা নগরীর শিরোইল মঠপুকুর এলাকায় অবস্থিত ‘এস এস ডিস্ট্রিবিউটিং সেলস অ্যান্ড মার্কেটিং’ প্রতিষ্ঠানে ডিস্ট্রিবিউশন সেলস অফিসার (ডিএসও) হিসেবে কর্মরত ছিলেন।

​প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো গত রোববার সকাল ১০টার দিকে শিরোইল মঠপুকুরের অফিস থেকে মার্কেটিংয়ের কাজের কথা বলে নগদ অর্থ বুঝে নেন ওই দুই ভাই। এর মধ্যে ডিএসও লিমন ৭ লাখ এবং তাঁর ভাই ডিএসও অপূর্ব ৫ লাখ টাকা অফিস থেকে গ্রহণ করেন। এ ছাড়া লিমন তাঁর নির্ধারিত এলাকার কিছু এজেন্টের কাছ থেকে আরও ৫০ হাজার টাকা এবং অপূর্ব আরও ৪৫ হাজার টাকা সংগ্রহ করেন বলে জানা গেছে।

​বেলা ১১টার দিকে তাঁরা অফিস থেকে নিজ নিজ কর্মক্ষেত্রের উদ্দেশ্যে বের হন। এরপর থেকেই তাঁদের ব্যবহৃত মুঠোফোন নম্বরগুলো বন্ধ পাওয়া যায় এবং তাঁদের কোনো খোঁজ মিলছে না।

​খোঁজ নিয়ে জানা গেছে, অভিযুক্ত দুই ভাই নগরীর টিকাপাড়া এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করতেন। ঘটনার পর থেকে তাঁরা সেখানেও অনুপস্থিত রয়েছেন।

​এ বিষয়ে ‘এস এস ডিস্ট্রিবিউটিং সেলস অ্যান্ড মার্কেটিং’-এর ব্যবস্থাপক আতিকুর রহমান বলেন, ‘মার্কেটিংয়ের দায়িত্ব পালনের কথা বলে অফিস এবং মার্কেট থেকে অপূর্ব মোট ৫ লাখ ৪৫ হাজার ৫২০ টাকা এবং লিমন মোট ৭ লাখ ৫০ হাজার টাকা নিয়েছেন। পরে তাঁরা অসৎ উদ্দেশ্যে টাকাগুলো আত্মসাৎ করে আত্মগোপন করেছেন। এতে আমাদের প্রতিষ্ঠান বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে।’

​তিনি আরও জানান, এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় পৃথক দুটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বিষয়টি সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

​রাজশাহীতে বিকাশের ডিএসও পরিচয়ে ১৩ লাখ টাকা আত্মসাৎ

আপডেট সময় : ০৫:২৩:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬