ঝিকরগাছায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও গুনিজন সংবর্ধনা
- আপডেট সময় : ০৩:২৩:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬ ৩০ বার পড়া হয়েছে
বাংলাদেশের গাছ, বাংলাদেশের প্রাণ, গাছ লাগান, বাংলাদেশকে বাঁচান” এই প্রতিপ্রাদ্যকে সামনে রেখে যশোরের ঝিকরগাছায় শিক্ষার্থীদের মাঝে ২৫০পিস ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ ও গুনিজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় উপজেলার আঙ্গারপাড়া বহিরামপুর মাধ্যমিক বিদ্যালয়ে বিশিষ্ট সমাজসেবক ও সাদা মনের মানুষ নামে খ্যাত সায়েদ আলীর সার্বিক সহযোগিতায় বর্ণিল সমাজ কল্যান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মেহেদী হাসান দিপুর উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জীবন রতন ঘোষের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক কামরুজ্জামানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,ঝিকরগাছার এস,কে ডায়াগনষ্টিক সেন্টোর এন্ড ক্লিনিকের পরিচালক হাবিবুর রহমান হাবিব।
এছাড়াও বক্তব্য রাখেন, দিক দর্শন টিভির পরিচালক নাজমুল হাসান, প্রধান শিক্ষক জাকির হোসেন, সিনিয়র শিক্ষক বিপ্লব কুমার কুন্ডু, মশিয়ার রহমানসহ আরও অনেকে। পরে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রাখায় ১০জনকে গুনিজন সংবর্ধনা প্রদান করা হয়েছে।













