ঢাকা ১১:৩৩ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ কাভার করেছে বাংলাদেশের একমাত্র সংবাদমাধ্যম বিডিস্পোর্টসটাইম কঠোর পরিশ্রমে সাফল্য, মাসে লাখ টাকা আয় মাইনুলের ফটোগ্রাফিতে স্বপ্নীলের এক দশকের পথচলা ডিএমএফ’র সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মহিউদ্দিন মানিক ইন্টারন্যাশনাল বিজনেস জিনিয়াসে চ্যাম্পিয়ন অর্ণবের ফ্যাশন টিম প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সরকারি রাস্তা দখল নিয়ে রাজশাহীতে সংঘর্ষ: গৃহবধূর অলংকার ছিনতাই ও কুপিয়ে জখমের হাইকোর্টের আদেশের পরও বাগমারায় ফসলি জমিতে পুকুর খনন ননদ ভাবী ইভেন্টসের উদ্যোক্তা মেলা উদ্বোধন করলেন বারিশা হক প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন করছে ইছামতি মার্ট, রয়েছে অনলাইন ও আউটলেটভিত্তিক কার্যক্রম

দেশীয় ফ্যাশনের ব্র্যান্ড নিয়ে অনুষ্ঠিত হলো রানওয়ে উইক

হৃদয় খান
  • আপডেট সময় : ০৬:১৬:০৯ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ১২৪ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশীয় ফ্যাশন ও বিনোদন অঙ্গনের তারকাদের অংশগ্রহণে রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘বাংলাদেশ ফ্যাশন রানওয়ে উইক ২০২৬ ও স্টার অ্যাওয়ার্ড’। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় ঢাকার নিকেতনের এলিট কনভেনশন হলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় এবারের আসর।

আয়োজনে দেশের ১৭টি ফ্যাশন হাউজের নতুন নতুন ব্র্যান্ড ও পোশাকের প্রদর্শনী তুলে ধরা হয়। এসব ফ্যাশন শোতে শো-স্টপার হিসেবে অংশ নেন টেলিভিশন ও চলচ্চিত্রের একঝাঁক তারকা, মডেল ও ব্র্যান্ড প্রমোটর। তারকাদের উপস্থিতি ও র‌্যাম্পে তাদের পরিবেশনা অনুষ্ঠানটিকে করে তোলে আরও আকর্ষণীয়।

‘বাংলাদেশ ফ্যাশন রানওয়ে উইক ২০২৬’ আয়োজনের দায়িত্বে ছিল সেলাই ও কোরিয়ান মার্ট। সহযোগিতায় ছিল দিয়ামনি ই-কমিউনিকেশন। অনুষ্ঠানটি পরিচালনা করেন স্টুডিও ভিসেজের কর্ণধার ও ফ্যাশন শো ডিরেক্টর সুমন হোসেন এবং মো. মনিরুজ্জামান অপূর্ব। ফ্যাশন কোরিওগ্রাফিতে ছিলেন সৈয়দ রুমা। পাশাপাশি স্টাইলিস্ট ও ফ্যাশন ডিরেক্টর রাকিব বাবুও যুক্ত ছিলেন আয়োজনটির সঙ্গে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ডি এ তায়েব। উদ্বোধন করেন অতিথি লিমিটেডের পরিচালক লায়ন নূরনবী মৃধা। আয়োজনের প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন পান সুপারীর সিইও ও দিয়ামনি ই-কমিউনিকেশনের উপদেষ্টা কনা রেজা। বিশেষ অতিথি ছিলেন খন্দকার গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব খন্দকার রুহুল আমিন সিআইপি।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, দেশের ফ্যাশন ও বিনোদন অঙ্গনের সঙ্গে সংশ্লিষ্টদের একই প্ল্যাটফর্মে নিয়ে আসার পাশাপাশি দেশীয় ফ্যাশন ব্র্যান্ডগুলোকে আরও বিস্তৃত পরিসরে পরিচিত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। একই সঙ্গে ফ্যাশন শিল্পের সঙ্গে যুক্ত প্রতিভাবানদের কাজকে উৎসাহিত করাও ছিল আয়োজনটির অন্যতম লক্ষ্য।

র‍্যাম্প শোয়ের পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে অনুষ্ঠানে প্রদান করা হয় ‘স্টার অ্যাওয়ার্ড ২০২৬’। ফ্যাশন ও বিনোদন অঙ্গনের সংশ্লিষ্টদের উপস্থিতিতে পুরস্কার প্রদান পর্বও হয়ে ওঠে আয়োজনের অন্যতম আকর্ষণ।

অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার ছিল এটিএন বাংলা ও এটিএন নিউজ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দেশীয় ফ্যাশনের ব্র্যান্ড নিয়ে অনুষ্ঠিত হলো রানওয়ে উইক

আপডেট সময় : ০৬:১৬:০৯ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬