ঢাকা ০৫:০২ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে শিবিরের বিরুদ্ধে দুই হোটেলে তাণ্ডবের অভিযোগ, থমথমে পরিস্থিতি বিএসএফ নিতে প্রস্তুত, আইনি জটিলতায় নিজ দেশে ফিরতে পারছে না চার ভারতীয় আরডিএ’র নবনিযুক্ত চেয়ারম্যানের সাথে রেডা নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী নৃত্যশিল্পী ঐক্য জোটের রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী পালন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ১০ কর্মকর্তার বিরুদ্ধে সরকারী তিন দপ্তরে লিখিত অভিযোগ ! কালিগঞ্জে আওয়ামী লীগের নৈরাজ্য ও অপরাজনীতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাসিক প্রশাসকের ফ্রান্স সফর নিয়ে বিভ্রান্তি, প্রকৃত তথ্য জানাল সিটি কর্পোরেশন ​প্রতারণা মামলায় রাজশাহীতে কথিত সাংবাদিক চপল গ্রেফতার দুই মাসে ১৪ নির্যাতন, রাজশাহীতে নারী ও শিশু পরিস্থিতি হতাশাজনক বাংলাদেশি রন্ধনশিল্পকে বিশ্বদরবারে তুলে ধরা হাসিনা আনছারের জন্মদিন

ভারতে তারাবির সময় মসজিদে ‘হামলা’,পুলিশ বললো ‘ঐতিহ্য’!

আল মামুন শিপন
  • আপডেট সময় : ০৬:০৯:০৫ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫ ১৭০ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতের মহারাষ্ট্রের রত্নগিরিতে একদল লোকের গাছের গুঁড়ি দিয়ে মসজিদের গেটে ধাক্কা মারার ভিডিও ভাইরাল হওয়ার পর বিতর্ক শুরু হয়েছে। সেখানে স্লোগান দেয়া এবং বেআইনি সমাবেশের অভিযোগে মামলা দায়ের করেছে পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, গত ১২ মার্চ হোলি উৎসবের সময় কোঙ্কণ অঞ্চলে অনুষ্ঠিত বার্ষিক শিমগা শোভাযাত্রার সময় এই ঘটনাটি ঘটে বলে জানা গেছে। শোভাযাত্রাটি একটি মসজিদের গেটে পৌঁছালে কিছু লোক গাছের গুঁড়ি দিয়ে মসজিদের গেটে আঘাত করে এবং গেটটি ভেঙে ফেলে বলে অভিযোগ।

প্রতিবেদন মতে, দুই কিলোমিটার দীর্ঘ এই শোভাযাত্রাটি একটি বার্ষিক অনুষ্ঠান ছিল, যা নিকটবর্তী একটি মন্দিরে শেষ হয়। ঐতিহ্য অনুসারে, এতে অংশগ্রহণকারীরা একটি লম্বা গাছের গুঁড়ি বহন করে এবং এটি মসজিদের সিঁড়িতে স্থাপন করা হয়। তবে এই বছর, কিছু ব্যক্তি মসজিদের গেটে ভাঙচুরের চেষ্টা করেছে বলে অভিযোগ।

সংবাদমাধ্যম মুসলিম মিরর জানিয়েছে, হোলির আগের দিন পালিত শিমগা উৎসবের সময় মব পরিস্থিতি সৃষ্টি করে হিন্দুত্ববাদী জনতা জোরপূর্বক রত্নগিরি মসজিদের গেট ভেঙে প্রবেশের চেষ্টা করে।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এ ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, বেশ কিছু মানুষ বিশাল কাঠের কাঠামো দিয়ে মসজিদের গেট ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করছে। গত বুধবার ওই মসজিদে তারাবির নামাজ চলাকালীন এই ঘটনা ঘটে বলে জানা গেছে।
সেখানে উপস্থিত পুলিশের সামনেই এ ঘটনা ঘটে বলেও অভিযোগ উঠেছে। তবে পুলিশের দাবি, মসজিদে জোর করে প্রবেশের ঘটনা ঘটেনি এবং তারা দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ভারতে তারাবির সময় মসজিদে ‘হামলা’,পুলিশ বললো ‘ঐতিহ্য’!

ভারতে তারাবির সময় মসজিদে ‘হামলা’,পুলিশ বললো ‘ঐতিহ্য’!

আপডেট সময় : ০৬:০৯:০৫ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫