ঢাকা ১২:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে শিবিরের বিরুদ্ধে দুই হোটেলে তাণ্ডবের অভিযোগ, থমথমে পরিস্থিতি বিএসএফ নিতে প্রস্তুত, আইনি জটিলতায় নিজ দেশে ফিরতে পারছে না চার ভারতীয় আরডিএ’র নবনিযুক্ত চেয়ারম্যানের সাথে রেডা নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী নৃত্যশিল্পী ঐক্য জোটের রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী পালন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ১০ কর্মকর্তার বিরুদ্ধে সরকারী তিন দপ্তরে লিখিত অভিযোগ ! কালিগঞ্জে আওয়ামী লীগের নৈরাজ্য ও অপরাজনীতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাসিক প্রশাসকের ফ্রান্স সফর নিয়ে বিভ্রান্তি, প্রকৃত তথ্য জানাল সিটি কর্পোরেশন ​প্রতারণা মামলায় রাজশাহীতে কথিত সাংবাদিক চপল গ্রেফতার দুই মাসে ১৪ নির্যাতন, রাজশাহীতে নারী ও শিশু পরিস্থিতি হতাশাজনক বাংলাদেশি রন্ধনশিল্পকে বিশ্বদরবারে তুলে ধরা হাসিনা আনছারের জন্মদিন

পশ্চিম তীরকে দখল করতে নেতানিয়াহুকে ১৪ ইসরাইলি মন্ত্রীর চিঠি

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ১১:৩৭:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫ ১৬৮ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টির ১৪ জন মন্ত্রী তাকে আহ্বান জানিয়েছেন, তিনি যেন অবিলম্বে দখলকৃত পশ্চিম তীরকে ইসরাইলের সঙ্গে সংযুক্ত করেন। খবর মিডল ইস্ট মনিটরের।

বুধবার সন্ধ্যায় নেতানিয়াহুকে লেখা একটি চিঠিতে তারা এ আহ্বান করেন।  ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ চিঠিটি শেয়ার করেছেন। এতে স্বাক্ষরকারী মন্ত্রীরা সরকারকে আহ্বান জানিয়েছেন ‘আগামী ২৭ জুলাই শেষ হতে চলা নেসেটের (ইসরাইলি পার্লামেন্ট) গ্রীষ্মকালীন অধিবেশন শেষ হওয়ার আগেই জুডিয়া ও সামারিয়ায় (পশ্চিম তীর) ইসরাইলের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করতে।

চিঠিতে তারা যুক্তি দিয়েছেন, ‘যুক্তরাষ্ট্র এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বর্তমান কৌশলগত অংশীদারত্ব, সমর্থন ও পৃষ্ঠপোষকতা—এই পদক্ষেপ (পশ্চিম তীরকে দখল করা) নেওয়ার জন্য একটি অনুকূল সময় তৈরি করেছে।

চিঠিতে আরও সতর্ক করা হয়েছে যে, অবশিষ্ট জমিতে একটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা ইসরাইলের জন্য ‘অস্তিত্বগত হুমকি’ তৈরি করবে।

চিঠিতে স্বাক্ষরকারী মন্ত্রীদের মধ্যে ছিলেন প্রতিরক্ষা, অর্থনীতি, কৃষি, জ্বালানি, যোগাযোগ, পরিবহন, বিচার, পর্যটন, উদ্ভাবন, সংস্কৃতি, প্রবাসী বিষয়ক, শিক্ষা, সামাজিক সমতা, আঞ্চলিক সহযোগিতা বিষয়ক মন্ত্রী এবং নেসেট স্পিকার আমির ওহানা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পশ্চিম তীরকে দখল করতে নেতানিয়াহুকে ১৪ ইসরাইলি মন্ত্রীর চিঠি

আপডেট সময় : ১১:৩৭:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫