ঢাকা ০৬:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাধা পেরিয়ে স্বপ্নজয়ের পথে নারী উদ্যোক্তা সাকিলা সুলতানা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে নতুন চরিত্রে সানজিদা তাসনীম যথাযোগ্য মর্যাদায় বিশ্ব নৌ দিবস–২০২৬ উদযাপন জন্মদিনে পরিবারই মৌ রহমানের সবচেয়ে বড় আনন্দ পশ্চিমাঞ্চল রেলওয়ে : প্রধান প্রকৌশলী থেকে জিএম আহমেদ হোসেন মাসুমের বিরুদ্ধে নানা অভিযোগ ‘পটু’ চরিত্রে অভিনয়ে নজর কাড়লেন শিশুশিল্পী আয়াত গুলশান-২ এ ‘বারোক ক্যাফের’ নতুন শাখার উদ্বোধন চলচ্চিত্র পরিচালক ইকবালের কাছে চাঁদা দাবির অভিযোগ কেশরহাট উচ্চ বিদ্যালয় মার্কেটে দোকান বরাদ্দ নিয়ে কোটি টাকার প্রতারণা ও চুরির অভিযোগ দেশীয় ফ্যাশনের ব্র্যান্ড নিয়ে অনুষ্ঠিত হলো রানওয়ে উইক

ঝিকরগাছায় মীর বাবরজান বরুনের মৃত্যুতে নাগরিক শোকসভা ও দোয়া মাহফিল 

সোহেল রানা
  • আপডেট সময় : ০৪:০১:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫ ২৭৭ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যশোরের ঝিকরগাছার পানিসারা ইউনিয়নের পানিসারা গ্রামের মীর পরিবারের কৃতী সন্তান, আমেরিকা প্রবাসী ও বিশিষ্ট সমাজসেবক মীর বাবরজান কবির (বরুন) এর মৃত্যুতে নাগরিক শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ মে) বিকাল ৪টায় পানিসারার মীর সুরতজান মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করেন পানিসারা ইউনিয়নের সর্বস্তরের নাগরিকবৃন্দ।

শোকসভা ও দোয়া মাহফিলে মীর ফারুখ আহম্মেদ এর সভাপতিত্বে এবং মীর ফয়েজ আহম্মেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,ঝিকরগাছা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মোর্তজা এলাহী টিপু। তিনি তার বক্তব্যে দলমত এর উর্ধ্বে থেকে যেকোনো অন্যায়ের প্রতিবাদ এবং সমাজসেবায় মীর বাবরজান বরুন এর অবদানের কথা স্মরণ করেন।

এছাড়াও বক্তব্য রাখেন, মীর বাবরজান বরুন এর ঘনিষ্ঠ বন্ধু, বাংলাদেশ ফুল ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুর রহিম, টাউরা গ্রামের কৃতি সন্তান শহিদুল ইসলাম, সাবেক প্রধান শিক্ষক আতাউর রহমান, রঘুনাথনগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসানুল বান্না, বেজিয়াতলা আলিম মাদরাসার শিক্ষক মিজানুর রহমান লাল্টু, ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাব ও সেবা সংগঠনের সভাপতি মাস্টার আশরাফুজ্জামান বাবু,আবুল খায়ের, সাংবাদিক এম আর মাসুদ, রাকিব হোসেন, তপু মির্জা, ইউপি সদস্য মুকুল হোসেন, কবীর হোসেন, সোহরাব হোসেন সহ আরও অনেকে।

এসময় বক্তারা সমাজে মীর বাবরজান বরুনের অবদানের কথা স্মরণ করে আবেগাপ্লুত হয়ে পড়েন। বাবরজান বরুন এর রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা আব্দুল ওহাব। অনুষ্ঠানে ঝিকরগাছা উপজেলার বিভিন্ন রাজনৈতিক,সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে সবার মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঝিকরগাছায় মীর বাবরজান বরুনের মৃত্যুতে নাগরিক শোকসভা ও দোয়া মাহফিল 

আপডেট সময় : ০৪:০১:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫