ঢাকা ০৯:৪০ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাধা পেরিয়ে স্বপ্নজয়ের পথে নারী উদ্যোক্তা সাকিলা সুলতানা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে নতুন চরিত্রে সানজিদা তাসনীম যথাযোগ্য মর্যাদায় বিশ্ব নৌ দিবস–২০২৬ উদযাপন জন্মদিনে পরিবারই মৌ রহমানের সবচেয়ে বড় আনন্দ পশ্চিমাঞ্চল রেলওয়ে : প্রধান প্রকৌশলী থেকে জিএম আহমেদ হোসেন মাসুমের বিরুদ্ধে নানা অভিযোগ ‘পটু’ চরিত্রে অভিনয়ে নজর কাড়লেন শিশুশিল্পী আয়াত গুলশান-২ এ ‘বারোক ক্যাফের’ নতুন শাখার উদ্বোধন চলচ্চিত্র পরিচালক ইকবালের কাছে চাঁদা দাবির অভিযোগ কেশরহাট উচ্চ বিদ্যালয় মার্কেটে দোকান বরাদ্দ নিয়ে কোটি টাকার প্রতারণা ও চুরির অভিযোগ দেশীয় ফ্যাশনের ব্র্যান্ড নিয়ে অনুষ্ঠিত হলো রানওয়ে উইক

প্রথমবার বিশ্ব স্বাস্থ্য সংস্থায় পতাকা তোলার অধিকার পেল ফিলিস্তিন

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : ০১:২৩:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫ ২২৬ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রতীকী একটি ভোটে জয়লাভের পর বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদরদপ্তরে প্রথমবার নিজেদের পতাকা তোলার অধিকার পেলেন ফিলিস্তিনের প্রতিনিধিরা। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সোমবারের এ ঘটনা ফিলিস্তিনকে জাতিসংঘসহ বিভিন্ন সংস্থা ও রাষ্ট্রের স্বীকৃতি অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে ধারণা করা হচ্ছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সোমবার জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার বার্ষিক সম্মেলনে সংস্থাটির সদরদপ্তরে ফিলিস্তিনের পতাকা উত্তোলন করতে দেওয়া হবে কি না সে বিষয়ে প্রতীকী এক ভোটাভুটি অনুষ্ঠিত হয়।

সেখানে চীন, পাকিস্তান, সৌদি আরবসহ বেশ কয়েকটি রাষ্ট্র প্রস্তাবটি উত্থাপন করলে ৯৫টি দেশ তাতে সমর্থন জানায়।

অন্যদিকে, ইসরাইল, হাঙ্গেরি, চেক রিপাবলিক এবং জার্মানি এ প্রস্তাবের বিরোধিতা করেছে। বাকি ২৭টি দেশ ভোটদানে বিরত থেকেছে। ফলে সংখ্যাগরিষ্ঠ ভোটে প্রস্তাবটি গৃহিত হয়েছে।

এমন এক সময় এ ঘটনা ঘটল যার কিছুদিন আগেই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ইঙ্গিত দিয়েছে ফ্রান্স।

এদিকে ইসরাইল হুমকি দিয়েছে, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলে পশ্চিম তীর দখল করে নেবে তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্রথমবার বিশ্ব স্বাস্থ্য সংস্থায় পতাকা তোলার অধিকার পেল ফিলিস্তিন

আপডেট সময় : ০১:২৩:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫