ঢাকা ০৮:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
​বিএমডিএতে ফের জাহাঙ্গীর : জনস্বার্থে অপসারণের পর চুক্তিভিত্তিক নিয়োগ ঘিরে প্রশ্ন বেসরকারিভাবে জ্বালানি আমদানিতে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তে পূর্ণ আস্থা রেখেছেন: শ্রমিক নেতা এয়াকুব বিজ্ঞাপন থেকে সিনেমা, সামিয়ার স্বপ্নের পথে নতুন বাঁক বুশরা গ্রুপে নিজের ৪ লক্ষ টাকা জমা, তবু সাংবাদিককে নবজাতকের হাসপাতাল বিল দিতে ধার! নাচই যার জীবনের সঙ্গী, পুরস্কারে সমৃদ্ধ কেয়ার পথচলা মায়ের হাত ধরে নাচ, কার্টুনের কণ্ঠ থেকে ভয়েসওভার: জয়িতার গল্প জিম্মি বন্দি, বাধ্য স্বজন : রাজশাহী কেন্দ্রীয় কারাগারে কারারক্ষী রাসেলের ত্রাস অল্প বয়সেই একের পর এক সাফল্য, আইপা অ্যাওয়ার্ড জিতল আনাহিতা জুলাই-পরবর্তী বাংলাদেশের গল্প নিয়ে নিউইয়র্কে ‘বিশ্বাস করেন ভাই’ উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য বহুমুখী ওপেন মার্কেটপ্লেস

নাটোরে বিএসটিআইয়ের অভিযানে দুই মিল মালিককে মামলা-জরিমানা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১২:০৮:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫ ১৩৮ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোরে বিভিন্ন অপরাধে একটি ফিড মিল ও মসলা মিল মালিককে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

২৯ মে (বৃহস্পতিবার) নাটোর জেলা সদরের বিভিন্ন এলাকায় জেলা প্রশাসন ও বিএসটিআই রাজশাহী বিভাগীয় কার্যালয়ের যৌথ উদ্যোগে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছেন বিএসটিআই রাজশাহী বিভাগীয় কার্যালয়ের পরিচালক (অঃ দাঃ) জহুরা সিকদার।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার সময় বৈধ অনুমোদন না নিয়ে অন্য প্রতিষ্ঠানের প্যাকেটে ফিস ফিড মোড়কজাত ও বিলি বন্টন করার অপরাধে বিএসটিআই আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় নাটোর সদরের হুগোলবাড়িয়া এলাকার মা বাবার দোয়া ফিড মিলকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।পাশাপাশি অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে, মান সনদ গ্রহণ ব্যতীত হলুদের গুড়া উৎপাদন ও বিক্রয়-বিতরণ করার অপরাধে একই আইনের সংশ্লিষ্ট ধারায় ভাই ভাই মসলা মিলকে (প্রোঃ কামাল হোসেন) ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় প্রতিষ্ঠান দুইটির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।এছাড়া প্রতিষ্ঠানসমুহকে দ্রুত সিএম লাইসেন্স দ্রুত গ্রহণ করার পরামর্শ দেয়া হয়।

উক্ত ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন নাটোর জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মোঃ রাশেদুজ্জামান।

আদালতকে সহযোগিতা করেন বিএসটিআই রাজশাহী বিভাগীয় কার্যালয়ের ফিল্ড অফিসার (সিএম) মোঃ দেলোয়ার হোসেন।

জনস্বার্থে বিএসটিআইয়ের এরকম অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নাটোরে বিএসটিআইয়ের অভিযানে দুই মিল মালিককে মামলা-জরিমানা

আপডেট সময় : ১২:০৮:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫