ঢাকা ০৩:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাধা পেরিয়ে স্বপ্নজয়ের পথে নারী উদ্যোক্তা সাকিলা সুলতানা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে নতুন চরিত্রে সানজিদা তাসনীম যথাযোগ্য মর্যাদায় বিশ্ব নৌ দিবস–২০২৬ উদযাপন জন্মদিনে পরিবারই মৌ রহমানের সবচেয়ে বড় আনন্দ পশ্চিমাঞ্চল রেলওয়ে : প্রধান প্রকৌশলী থেকে জিএম আহমেদ হোসেন মাসুমের বিরুদ্ধে নানা অভিযোগ ‘পটু’ চরিত্রে অভিনয়ে নজর কাড়লেন শিশুশিল্পী আয়াত গুলশান-২ এ ‘বারোক ক্যাফের’ নতুন শাখার উদ্বোধন চলচ্চিত্র পরিচালক ইকবালের কাছে চাঁদা দাবির অভিযোগ কেশরহাট উচ্চ বিদ্যালয় মার্কেটে দোকান বরাদ্দ নিয়ে কোটি টাকার প্রতারণা ও চুরির অভিযোগ দেশীয় ফ্যাশনের ব্র্যান্ড নিয়ে অনুষ্ঠিত হলো রানওয়ে উইক

শার্শার পুটখালি সীমান্ত থেকে অস্ত্রসহ দুই কারবারী আটক

সোহেল রানা
  • আপডেট সময় : ১০:৪৭:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫ ২২৩ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যশোরের শার্শার পাঁচভুলোট সীমান্ত থেকে ২টি নাইম এমএম পিস্তল ২টি ম্যাগজিন সহ দুই অস্ত্র কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। বৃহস্পতিবার (২৯ মে) রাতে সীমান্তবর্তী পাঁচভুলট বিওপির টহল দল সর্দারপাড়ার গ্রাম থেকে তাদেরকে আটক করে। আটকরা হলেন, শার্শা থানার পাঁচভুলোট গ্রামের মৃত ইমামের ছেলে আব্দুল মজিদ (৪৮) ও রবিউল সরদারের ছেলে ইচ্ছা সর্দার (৫০)।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়ন উপ অধিনায়ক এবং ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টারের নেতৃত্বে পাঁচভুলট বিওপির টহল দল সর্দারপাড়ার আব্দুল মজিদের বাড়িতে অভিযান পরিচালনা করে সন্দেহভাজন হিসেবে তাকে আটক করে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী বাড়ির আঙ্গিনায় মাটির নিচ থেকে পলিথিনে  মোড়ানো ১টি ৯ এমএম পিস্তল (ইউএসএ) ও ১টি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

পরবর্তীতে আব্দুল মজিদের দেয়া তথ্যের ভিত্তিতে একই গ্রামের বাসিন্দা  ইছা সর্দারের বাড়িতে অভিযান পরিচালনা করে তাকেও আটক করা হয়। এসময় তার গোয়াল ঘরের পাশ থেকে আরও ১টি ৯ এমএম পিস্তল (ইউএসএ) ও ১টি ম্যাগাজিন উদ্ধার করা হয়। সীমান্ত এলাকায় অস্ত্র ও মাদকসহ যে কোনো ধরনের চোরাচালান বন্ধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শার্শার পুটখালি সীমান্ত থেকে অস্ত্রসহ দুই কারবারী আটক

আপডেট সময় : ১০:৪৭:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫