ঢাকা ০৯:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাধা পেরিয়ে স্বপ্নজয়ের পথে নারী উদ্যোক্তা সাকিলা সুলতানা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে নতুন চরিত্রে সানজিদা তাসনীম যথাযোগ্য মর্যাদায় বিশ্ব নৌ দিবস–২০২৬ উদযাপন জন্মদিনে পরিবারই মৌ রহমানের সবচেয়ে বড় আনন্দ পশ্চিমাঞ্চল রেলওয়ে : প্রধান প্রকৌশলী থেকে জিএম আহমেদ হোসেন মাসুমের বিরুদ্ধে নানা অভিযোগ ‘পটু’ চরিত্রে অভিনয়ে নজর কাড়লেন শিশুশিল্পী আয়াত গুলশান-২ এ ‘বারোক ক্যাফের’ নতুন শাখার উদ্বোধন চলচ্চিত্র পরিচালক ইকবালের কাছে চাঁদা দাবির অভিযোগ কেশরহাট উচ্চ বিদ্যালয় মার্কেটে দোকান বরাদ্দ নিয়ে কোটি টাকার প্রতারণা ও চুরির অভিযোগ দেশীয় ফ্যাশনের ব্র্যান্ড নিয়ে অনুষ্ঠিত হলো রানওয়ে উইক

জুতার সোলের মধ্যে মিললো ১২পিস স্বর্ণেরবার,  পাচারকারী আটক

সোহেল রানা
  • আপডেট সময় : ০৫:২৩:৪৭ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫ ৪১৪ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যশোরের ঝুমঝুমপুর এলাকা থেকে ১২পিস স্বর্ণের বারসহ লিটন রায় (৫০) নামে এক পাচারকারিকে আটক করেছে বর্ডার গার্ড (বিজিবি) সদস্যরা। যার ওজন ১.৩৯৭ কেজি এবং বাজারমূল্য প্রায় ২ কোটি ৩ লাখ ৫১ হাজার ৪৯৬ টাকা।

সোমবার (২ জুন) সকাল সাড়ে ৮টার দিকে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর একটি টহলদল অভিযান চালিয়ে এসব স্বর্ণ উদ্ধার করে। আটক লিটন রায় ঢাকা জেলার কোতয়ালী থানার শাখারী গ্রামের মধুসূদন রায়ের ছেলে।

বিজিবি সূত্রে জানায়, লিটন রায় তার জুতার সোলের মধ্যে কৌশলে স্বর্ণের বারগুলো লুকিয়ে বহন করছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়,স্বর্ণগুলো ঢাকার শাখারী বাজার এলাকার চোরাকারবারীদের কাছ থেকে সংগ্রহ করে যশোর হয়ে ঝিনাইদহের দিকে যাচ্ছিল। তার লক্ষ্য ছিল এগুলো সীমান্ত পেরিয়ে ভারতে পাচার করা।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি বলেন, আটককৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে যশোর সদর থানায় হস্তান্তর করা হয়েছে। দীর্ঘদিন ধরে অস্ত্র, স্বর্ণ, রূপা, মাদক, ডলার, রুপি, হুন্ডি ও চোরাচালানী মালামাল আটকের জন্য সীমান্ত এলাকায় বিজিবির গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম জোরদার রয়েছে। এই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়ন সাফল্যের সঙ্গে বিভিন্ন ধরনের চোরাচালান প্রতিরোধে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জুতার সোলের মধ্যে মিললো ১২পিস স্বর্ণেরবার,  পাচারকারী আটক

আপডেট সময় : ০৫:২৩:৪৭ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫