ঢাকা ০৫:১৩ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অল্প বয়সেই একের পর এক সাফল্য, আইপা অ্যাওয়ার্ড জিতল আনাহিতা জুলাই-পরবর্তী বাংলাদেশের গল্প নিয়ে নিউইয়র্কে ‘বিশ্বাস করেন ভাই’ উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য বহুমুখী ওপেন মার্কেটপ্লেস টেকসই উন্নয়ন ও মানবসেবার প্রত্যয়ে ‘সি ফাউন্ডেশন’-এর পথচলা ​নাই প্রাতিষ্ঠানিক শিক্ষা, পরিচয় ‘সাংবাদিক’ : বরেন্দ্র প্রেসক্লাবে হামলায় যুবলীগ কর্মী জেলে নারীদের নিয়ে বড় স্বপ্ন, সেরা উদ্যোক্তার সম্মাননা পেলেন আফরোজা দেশের প্রথম মাইগ্রেশন ফিল্ম ফেস্টিভ্যাল–২০২৬ অফিসিয়াল সিলেকশনে ‘বৈদেশ’ উমারপুর ইউনিয়নকে আধুনিক ও মডেল হিসেবে গড়তে চান চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলাম মন্ডল ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির নির্বাচনে যুবলীগ নেতা প্রার্থী সংস্কৃতি অঙ্গনে অনন্যা আজিজের নতুন পথচলা

কোহলিদের শিরোপা উৎসবে পদদলিত হয়ে নিহত ১১, আহত ৫০

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : ০৪:১০:১২ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫ ২৩৭ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রথমবারের মতো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) শিরোপা জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। দলের জয় উদযাপন করতে বেঙ্গালুরুর এম চিন্মাস্বামী স্টেডিয়ামে হাজির হন দলটির লাখো ভক্ত। আর সেখানেই ঘটে গেছে এক মর্মান্তিক ঘটনা।

এনডিটিভি জানিয়েছে, স্টেডিয়ামের বাইরে পদদলিত হয়ে অন্তত ১১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অর্ধ-শতাধিক। এ সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মঙ্গলবার (৩ জুন) রাতে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে পাঞ্জাব কিংসকে ৬ রানে হারিয়ে প্রথমবার আইপিএল শিরোপা জয় করে বিরাট কোহলিদের বেঙ্গালুরু। বুধবার দলটির নিজ শহর বেঙ্গালুরুতে প্রথমে কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার সঙ্গে দেখা করার কথা ছিল কোহলিদের। এরপর ঘরের মাঠ চিন্মাস্বামীতে ভক্তদের সঙ্গে শিরোপার আনন্দ ভাগাভাগি করে নেওয়ার কথা ছিল।

পরিকল্পনা অনুযায়ী বুধবার সকাল থেকেই স্টেডিয়ামে উপস্থিত হন বেঙ্গালুরুর হাজারো ভক্ত।বিকালে স্টেডিয়ামের ভেতরে উপস্থিত হাজারো ভক্তের সামনে ট্রফি উঁচিয়ে ধরেন বেঙ্গালুরু অধিনায়ক রজত পতিদার। সেখানে কর্ণাটক সরকারের কাছ থেকে অভ্যর্থনা পেয়েছেন তারা।

কিন্তু এ সময় দলটির লাখো ভক্ত স্টেডিয়ামের বাইরে অপেক্ষমাণ। তারা মাঠে ঢোকার চেষ্টা করলে সেখানে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। একপর্যায়ে পদদলিত হয়ে প্রাণ হারান ১১ জন। বিপুল জনসমাগমের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পারেনি নিরাপত্তা বাহিনী

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কোহলিদের শিরোপা উৎসবে পদদলিত হয়ে নিহত ১১, আহত ৫০

আপডেট সময় : ০৪:১০:১২ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫