ঢাকা ১২:২৩ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাধা পেরিয়ে স্বপ্নজয়ের পথে নারী উদ্যোক্তা সাকিলা সুলতানা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে নতুন চরিত্রে সানজিদা তাসনীম যথাযোগ্য মর্যাদায় বিশ্ব নৌ দিবস–২০২৬ উদযাপন জন্মদিনে পরিবারই মৌ রহমানের সবচেয়ে বড় আনন্দ পশ্চিমাঞ্চল রেলওয়ে : প্রধান প্রকৌশলী থেকে জিএম আহমেদ হোসেন মাসুমের বিরুদ্ধে নানা অভিযোগ ‘পটু’ চরিত্রে অভিনয়ে নজর কাড়লেন শিশুশিল্পী আয়াত গুলশান-২ এ ‘বারোক ক্যাফের’ নতুন শাখার উদ্বোধন চলচ্চিত্র পরিচালক ইকবালের কাছে চাঁদা দাবির অভিযোগ কেশরহাট উচ্চ বিদ্যালয় মার্কেটে দোকান বরাদ্দ নিয়ে কোটি টাকার প্রতারণা ও চুরির অভিযোগ দেশীয় ফ্যাশনের ব্র্যান্ড নিয়ে অনুষ্ঠিত হলো রানওয়ে উইক

ভূমি আইন মামলায় নিষিদ্ধ যুবলীগ নেতা নুর ইসলাম আটক

মোঃ সাদেকুল ইসলাম
  • আপডেট সময় : ০১:৫৯:১২ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫ ১৪৫ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরে জোড়পূর্বক অবৈধভাবে বাড়ি দখল করার অপরাধে ভূমি প্রতিরোধ ও প্রতিকার আইন মামলার প্রধান আসামী নিষিদ্ধ সংগঠন আওয়ামী যুবলীগ নেতা মোঃ নুরুল ইসলাম ওরফে নুর ইসলাম আদালতে হাজির হলে তাকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৭ জুন) জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত-সদর এর বিজ্ঞ বিচারক মোঃ সামিউল ইসলাম তাকে আটক করে জেল হাজতের নির্দেশ প্রদান করেন। আটক নুরুল ইসলাম ওরফে নুর ইসলাম দিনাজপুর সদর উপজেলার রামনগর গ্রামের মোঃ আনছার আলী’র পুত্র।
দিনাজপুর সদর উপজেলার রামনগর গ্রামের মৃত. মোহর ডালীর মেয়ে মোছাঃ নুরনেহার বাদী হয়ে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত-সদর, দিনাজপুরে এই মামলাটি দায়ের করেন। যার মামলা নং- সিআর ১৯৩৭/২৪। মামলার বাদী নুরনেহার জানান- শুধু এই মামলাই নয় তার নামে কোতয়ালী থানায় বিভিন্ন বিষয়ে একাধিক মামলা দায়ের হয়েছে। কিন্তু আইনের চোখ ফাঁকি দিয়ে সে প্রতিনিয়ত এসব কার্যক্রম চালিয়ে আসতেছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিদায় ঘন্টা বাজলেও নুর ইসলাম বীরদর্পে নানা সন্ত্রাসী মূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। কে এই অপরাধ জগতের গডফাদারের শেল্টার দাতা? অবৈধ কাজের সাথে কে বা কারা জড়িত? সকলকে চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেন।
এছাড়াও গত ২০ জানুয়ারি রামনগর এলাকার ১০৮ বছর বয়সী বৃদ্ধ আলহাজ্ব মোঃ আব্দুস শুকুরের নিজ বাড়িতে মোঃ নুরুল ইসলাম ওরফে নুর ইসলাম’সহ তার সহযোগীরা অবৈধভাবে প্রবেশ করে। এসময় দুই লক্ষ টাকা ছিনতাইসহ বৃদ্ধাকে মারপিট করে মাথায়সহ শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত কাটা জখম করে। আহত আব্দুস শুকুর দীর্ঘদিন ধরে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এ ঘটনায় আব্দুস শুকুর বাদী হয়ে নুর ইসলামকে প্রধান আসামি করে গত ২২ জানুয়ারি দিনাজপুর কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং-৪৫।
উল্লেখ্য যে, নুর ইসলাম যুব লীগের রাজনীতির সাথে সংযুক্ত থাকায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেয়াই ও সাবেক স্থানীয় সরকার মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের গাড়ি চালকের চাকরি করতেন। ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফের গাড়ি চালকের চাকরি করার সুবাধে নানা অপকর্মের সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে নুর ইসলামের বিরুদ্ধে। ৫ আগস্ট এর আগে নুর ইসলাম দীর্ঘদিন ধরে ফরিদপুর জেলায় শীর্ষ সন্ত্রাসী নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা বরকত রুবেলের সহযোগী হিসেবে কর্মরত ছিল। নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানায় ছাত্র হত্যা চেষ্টা মামলায় এজাহারভূক্ত আসামি রয়েছেন মোঃ নুরুল ইসলাম ওরফে নুর ইসলাম । যার মামলা নং: ১৬।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভূমি আইন মামলায় নিষিদ্ধ যুবলীগ নেতা নুর ইসলাম আটক

আপডেট সময় : ০১:৫৯:১২ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫