ঢাকা ০৩:৩১ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাধা পেরিয়ে স্বপ্নজয়ের পথে নারী উদ্যোক্তা সাকিলা সুলতানা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে নতুন চরিত্রে সানজিদা তাসনীম যথাযোগ্য মর্যাদায় বিশ্ব নৌ দিবস–২০২৬ উদযাপন জন্মদিনে পরিবারই মৌ রহমানের সবচেয়ে বড় আনন্দ পশ্চিমাঞ্চল রেলওয়ে : প্রধান প্রকৌশলী থেকে জিএম আহমেদ হোসেন মাসুমের বিরুদ্ধে নানা অভিযোগ ‘পটু’ চরিত্রে অভিনয়ে নজর কাড়লেন শিশুশিল্পী আয়াত গুলশান-২ এ ‘বারোক ক্যাফের’ নতুন শাখার উদ্বোধন চলচ্চিত্র পরিচালক ইকবালের কাছে চাঁদা দাবির অভিযোগ কেশরহাট উচ্চ বিদ্যালয় মার্কেটে দোকান বরাদ্দ নিয়ে কোটি টাকার প্রতারণা ও চুরির অভিযোগ দেশীয় ফ্যাশনের ব্র্যান্ড নিয়ে অনুষ্ঠিত হলো রানওয়ে উইক

শার্শা ও বেনাপোলের উন্নয়ন নিশ্চিত করতে চাই: আবুল হাসান জহির 

সোহেল রানা
  • আপডেট সময় : ০৪:৩২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫ ২৯২ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্টাফ রিপোর্টারঃ যশোর-১ (শার্শা) আসনে বিএনপির সংসদ সদস্য পদে মনোনয়ন প্রত্যাশী ও উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির বলেছেন, “আমি গত ৪৫ বছরের রাজনৈতিক জীবনে কখনো দলকে ছেড়ে যাইনি, ভবিষ্যতেও যাব না। যদি দল আমাকে মনোনয়ন দেয়, তবে আমি জনগণের প্রতিনিধি হয়ে শার্শা ও বেনাপোলের উন্নয়ন নিশ্চিত করতে চাই।” মঙ্গলবার (২৪ জুন) বিকালে শার্শার নাভারণ বিএনপি কার্যালয়ে সাংবাদিকদের সাথে  মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

আবুল হাসান জহির বলেন, “২০১৮ সালের নির্বাচনে আমরা ছয়জন মনোনয়ন প্রত্যাশী ছিলাম। দলের সিদ্ধান্তে আমি প্রাথমিক মনোনয়ন পেয়েও তা প্রত্যাহার করে নিয়েছিলাম। এরপরও নির্বাচনে দলের পক্ষে সক্রিয় ভাবে কাজ করেছি। আমি ২০০৮ সাল থেকে শার্শা উপজেলা বিএনপির নেতৃত্ব দিয়ে আসছি। দুঃসময়ে রাজপথে থেকেছি, হামলার শিকার হয়েছি, জেল খেটেছি। এত কিছুর পরেও কর্মীদের ফেলে যাইনি।

তিনি আরও বলেন, “এই দীর্ঘ সময়ে ৪৬টি নাশকতার মামলায় আমাকে আসামি করা হয়েছে। আওয়ামী সন্ত্রাসীদের হাতে বহুবার রক্তাক্ত হয়েছি। কিন্তু দলের প্রতি আমার নিষ্ঠা কখনো কমেনি। এখনো আমি মাঠে আছি, থাকবো।

জাতীয় নির্বাচনে নিজেকে একজন মনোনয়ন প্রত্যাশী উল্লেখ করে তিনি বলেন, “দল যদি আমাকে প্রার্থী করে এবং জনগণ আমাকে ভোট দেয়, তবে আমি এলাকার মানুষের পাশে থেকে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করবো।

মতবিনিময় সভায় তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আপনারা মাঠে যান, ইউনিয়ন পর্যায়ে গিয়ে জানুন জনগণ কাকে বিএনপির প্রার্থী হিসেবে দেখতে চায়। জনগণের সেই চাহিদা আপনারা সংবাদে তুলে ধরলে দলও বুঝতে পারবে কাকে মানুষ চায়।

এসময় শার্শা, বেনাপোল ও বাগআঁচড়ার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শার্শা ও বেনাপোলের উন্নয়ন নিশ্চিত করতে চাই: আবুল হাসান জহির 

আপডেট সময় : ০৪:৩২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫