ঢাকা ০৪:১৫ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ কাভার করেছে বাংলাদেশের একমাত্র সংবাদমাধ্যম বিডিস্পোর্টসটাইম কঠোর পরিশ্রমে সাফল্য, মাসে লাখ টাকা আয় মাইনুলের ফটোগ্রাফিতে স্বপ্নীলের এক দশকের পথচলা ডিএমএফ’র সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মহিউদ্দিন মানিক ইন্টারন্যাশনাল বিজনেস জিনিয়াসে চ্যাম্পিয়ন অর্ণবের ফ্যাশন টিম প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সরকারি রাস্তা দখল নিয়ে রাজশাহীতে সংঘর্ষ: গৃহবধূর অলংকার ছিনতাই ও কুপিয়ে জখমের হাইকোর্টের আদেশের পরও বাগমারায় ফসলি জমিতে পুকুর খনন ননদ ভাবী ইভেন্টসের উদ্যোক্তা মেলা উদ্বোধন করলেন বারিশা হক প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন করছে ইছামতি মার্ট, রয়েছে অনলাইন ও আউটলেটভিত্তিক কার্যক্রম

১২ দিনের যুদ্ধে ইরানে নিহত ৯৩৫

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৩৩:২৭ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫ ২৭৫ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইরান ও ইসরাইলের মধ্যে ১২ দিনের যুদ্ধে ইসরাইলি হামলায় কমপক্ষে ৯৩৫ ইরানি নিহত হয়েছেন বলে জানিয়েছে ইরানের কর্তৃপক্ষ। সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানান ইরানের বিচার বিভাগের মুখপাত্র আসগর জাহাঙ্গির, যা দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি প্রকাশ করেছে।

জাহাঙ্গির জানান, নিহতদের মধ্যে ১৩২ জন নারী ও ৩৮ জন শিশু রয়েছে। এর আগে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছিল, সংঘর্ষে ৬০৬ জন নিহত এবং ৫,৩৩২ জন আহত হয়েছেন।

তিনি জানান, তেহরানের উত্তর-পশ্চিমে অবস্থিত এভিন কারাগারে ইসরাইলি বিমান হামলায় ৭৯ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে কারাবন্দি, কারা-কর্মী এবং আশপাশের বাসিন্দারা রয়েছেন।

তিনি বলেন, হামলায় কারাগারটি সম্পূর্ণরূপে অকার্যকর হয়ে পড়ে এবং বন্দিদের অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। তিনি এ ঘটনাকে ‘মানবাধিকার এবং আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন’ বলে অভিহিত করেন।

২০২৫ সালের ১৩ জুন ইসরাইল যখন ইরানের সামরিক, পারমাণবিক এবং বেসামরিক স্থাপনায় ব্যাপক বিমান হামলা চালায়, তখন থেকেই এ সংঘাত শুরু হয়।

পরবর্তীতে যুক্তরাষ্ট্রও ইরানের ফোর্দো, নাতাঞ্জ ও ইসফাহান পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায়, যার ফলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

জবাবে ইরান মিসাইল ও ড্রোন হামলা চালায় ইসরাইলের বিভিন্ন স্থানে, যার ফলে কমপক্ষে ২৯ জন নিহত ও ৩,৪০০ এর বেশি মানুষ আহত হয় বলে হিব্রু বিশ্ববিদ্যালয়ের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

এ সহিংসতা ২৪ জুন থেকে যুক্তরাষ্ট্র-প্রস্তাবিত যুদ্ধবিরতির মাধ্যমে থেমে যায়। যদিও পরিস্থিতি এখনও উত্তেজনাপূর্ণ এবং আঞ্চলিক স্থিতিশীলতা অনিশ্চিত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

১২ দিনের যুদ্ধে ইরানে নিহত ৯৩৫

আপডেট সময় : ০৩:৩৩:২৭ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫