ঢাকা ০২:১১ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
​রাজশাহীতে বিকাশের ডিএসও পরিচয়ে ১৩ লাখ টাকা আত্মসাৎ চৌহালী উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা জুয়েল রানার পথসভা অনুষ্ঠিত বাগমারায় তিন ফসলি জমি কেটে পুকুর খননের মহোৎসব, হুমকিতে কৃষি ও পরিবেশ ​চারঘাট থেকে গোদাগাড়ী : তহশিলদার আনন্দের সিন্ডিকেট রাজত্ব ও এসিল্যান্ডের বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ মশাল আলোর পথচলায় আন্তর্জাতিক স্বীকৃতির নতুন অধ্যায় রাজশাহী জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও তথ্য গোপনের অভিযোগ রুয়েটের নিরাপত্তার দায়িত্বে ‘আ.লীগের দোসর’, ক্যাম্পাস নিরাপত্তা নিয়ে শঙ্কা ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ কাভার করেছে বাংলাদেশের একমাত্র সংবাদমাধ্যম বিডিস্পোর্টসটাইম কঠোর পরিশ্রমে সাফল্য, মাসে লাখ টাকা আয় মাইনুলের ফটোগ্রাফিতে স্বপ্নীলের এক দশকের পথচলা

তথ্যপ্রযুক্তি খাতে বিশেষ অবদানে মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত সাংবাদিক মোস্তফা খান

হৃদয় খান
  • আপডেট সময় : ০১:২৫:৫৭ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫ ২২২ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের তথ্যপ্রযুক্তি খাতে বিশেষ অবদান রাখায় আন্তর্জাতিক স্বীকৃতি “মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৫”পেয়েছেন খান আইটি হোস্ট- এর ম্যানেজিং ডিরেক্টর (এমডি) মো. মোস্তফা খান। তিনি নরসিংদীর রায়পুরা প্রেসক্লাবের উপদেষ্টা সদস্য ও সাবেক সভাপতি।

৩০ আগস্ট শনিবার সন্ধায় রাজধানীর পল্টন টাওয়ার ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে মাদার তেরেসা রিসার্চ ওয়েলফেয়ার কাউন্সিল কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে এ পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি সিকদার মকবুল হক।

এসময় অর্থ মন্ত্রনালয়ের সাবেক অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন সহ অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

তথ্যপ্রযুক্তি খাতে উদ্ভাবনী কার্যক্রম, শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ওয়েবসাইট ও সফটওয়্যার তৈরি এবং তরুণদের আইটিতে উদ্বুদ্ধ করার অবদানের জন্য তাঁকে এ পুরস্কারে ভূষিত করা হয়।

তথ্যপ্রযুক্তি খাতে দীর্ঘদিন ধরে নিরলসভাবে কাজ করে আসছেন আইটি উদ্যোক্তা মোস্তফা খান।
বিশেষ করে ওয়েবসাইট ডেভেলপমেন্ট, ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি, শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইট ও বিদ্যালয় ব্যবস্থাপনা সফটওয়্যার সেবা প্রদান এবং তরুণ প্রজন্মকে আইটি খাতে উদ্বুদ্ধ করার ক্ষেত্রে তাঁর প্রতিষ্ঠান “খান আইটি হোস্ট ”সুনাম কুড়িয়েছে।

এসময় মোস্তফা খান বলেন, “এই স্বীকৃতি আমার একার নয়, বরং পুরো টিমের কঠোর পরিশ্রম ও নিষ্ঠার ফল। দেশের বিভিন্ন জেলা-উপজেলায় আমাদের ওয়েবসাইট সেবা কার্যক্রম পৌছে গেছে। প্রযুক্তি খাতে দেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করতে আমরা কাজ করে যাচ্ছি।

আয়োজক কর্তৃপক্ষ জানায়, তথ্যপ্রযুক্তি ও উদ্যোক্তা উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান এবং ডিজিটাল বাংলাদেশের অগ্রযাত্রায় কার্যকর ভূমিকা রাখার জন্যই তাঁকে এ পুরস্কারে ভূষিত করা হয়েছে।

উল্লেখ্য, মো. মোস্তফা খান ইতোপূর্বে “হিউম্যান রাইটস পিস অ্যাওয়ার্ড-২০২১,” “বিচারপতি সৈয়দ মাহবুব মোর্শেদ স্মৃতি গোল্ড মেডেল–২০২১,” “শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড–২০২২,” “জাতীয় যুব দিবস নজরুল সম্মাননা–২০২২,” এবং “একতারা বিজয় উৎসব সম্মাননা” সহ একাধিক সম্মাননা গ্রহণ করেছেন। এছাড়াও ২০২৩ সালের মে মাসে ভারতের আগ্রা শহরে অনুষ্ঠিত ইন্দো-বাংলা-নেপাল আন্তর্জাতিক মিডিয়া কনফারেন্সে তাঁকে বিশেষ আন্তর্জাতিক সম্মাননা প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

তথ্যপ্রযুক্তি খাতে বিশেষ অবদানে মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত সাংবাদিক মোস্তফা খান

আপডেট সময় : ০১:২৫:৫৭ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫