ঢাকা ০২:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাধা পেরিয়ে স্বপ্নজয়ের পথে নারী উদ্যোক্তা সাকিলা সুলতানা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে নতুন চরিত্রে সানজিদা তাসনীম যথাযোগ্য মর্যাদায় বিশ্ব নৌ দিবস–২০২৬ উদযাপন জন্মদিনে পরিবারই মৌ রহমানের সবচেয়ে বড় আনন্দ পশ্চিমাঞ্চল রেলওয়ে : প্রধান প্রকৌশলী থেকে জিএম আহমেদ হোসেন মাসুমের বিরুদ্ধে নানা অভিযোগ ‘পটু’ চরিত্রে অভিনয়ে নজর কাড়লেন শিশুশিল্পী আয়াত গুলশান-২ এ ‘বারোক ক্যাফের’ নতুন শাখার উদ্বোধন চলচ্চিত্র পরিচালক ইকবালের কাছে চাঁদা দাবির অভিযোগ কেশরহাট উচ্চ বিদ্যালয় মার্কেটে দোকান বরাদ্দ নিয়ে কোটি টাকার প্রতারণা ও চুরির অভিযোগ দেশীয় ফ্যাশনের ব্র্যান্ড নিয়ে অনুষ্ঠিত হলো রানওয়ে উইক

প্রকাশ হলো মোহাম্মদ নূরুল হক এর ‘জীবনের যতিচিহ্নগুলো’

হৃদয় খান
  • আপডেট সময় : ০২:১৯:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫ ৯১ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের প্রথিতযশা কবি-সমালোচক-প্রাবন্ধিক-গবেষক মোহাম্মদ নূরুল হক রচিত নতুন আত্মজৈবনিক গ্রন্থ ‘জীবনের যতিচিহ্নগুলো’ সম্প্রতি প্রকাশ হয়েছে। গ্রন্থটি প্রকাশ করেছে ‌জলধি প্রকাশনী। শিল্পী রাফাত আহমেদ বাঁধনের স্কেচ অবলম্বনে গ্রন্থটির প্রচ্ছদ করেছেন লিটন হালদার। প্রকাশিত ‘জীবনের যতিচিহ্নগুলো’ গ্রন্থটির মূল্য রাখা হয়েছে ৮০০ টাকা।

প্রকাশিত গ্রন্থে লেখকের শৈশব-কৈশোরের ঘটনার ঘনঘটার বর্ণনা দেয়া হলেও গ্রামীণ আবহে বেড়ে প্রত্যেকেরই শৈশব-কৈশোরের চিত্র পাওয়া যাবে। এতে রয়েছে শিরোনামহীন ৫০ পর্ব। বিশেষ করে এই গ্রন্থে লেখক তাঁর জন্ম থেকে কলেজভর্তি পর্যন্ত সময়ের চিত্র তিনি তুলে ধরেছেন। যা পাঠকের ভালো লাগবে।
প্রতিভাবান লেখক মোহাম্মদ নূরুল হক ১৯৭৬ সালের ১২ জুন নোয়াখালীর সুবর্ণচরের কেরামতপুর গ্রামে জন্মগ্রহণ করেন। পেশায় তিনি সাংবাদিক। তার প্রবন্ধের বিষয় বিচিত্র। সাহিত্যের নানা শাখায় সমান বিচরণ থাকলেও প্রাবন্ধিক ও কবি হিসেবেই পরিচিত তিনি। পেশাগত জীবনে কিছুদিন দৈনিক ইত্তেফাকে সাহিত্য পাতায় কাজ করেছেন। এছাড়া দৈনিক আমাদের সময় (বার্তা সম্পাদক), বাংলা ট্রিবিউন(উপ-বার্তা সম্পাদক), সারাবাংলা( বার্তা সম্পাাদক), রাইজিংবিডি(বার্তা সম্পাদক), দৈনিক ‌সময়ের আলো(বার্তা সম্পাদক), ইত্তেফাক অনলাইন (বার্তা সম্পাদক), ঢাকা বিজনেস (বার্তা সম্পাদক) এ কাজ করেছেন। বর্তমানে তিনি দৈনিক খবর সংযোগ-এর বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
লেখক মোহাম্মদ নূরুল হক সম্পাদনা করছেন সাহিত্যবিষয়ক ছোটকাগজ, ‘মেঠোপথ’ (১৯৯৬ থেকে), ‘চিন্তাসূত্র’ (১৯৯৬ থেকে), ‘প্রাকপর্ব’ (২০০০ থেকে ২০০৫) ও ‘অনুপ্রাস’ (২০০১-২০০৫)। লেখকের প্রকাশিত কবিতার বইগুলো হলো ‘মাতাল নদীর প্রত্নবিহার’, ‘স্বরচিত চাঁদ’, ‘উপ-বিকল্প সম্পাদকীয়’, ‘লাল রাত্রির গান’। প্রবন্ধগ্রন্থ ‘সাহিত্যে দশক বিভাজন ও অন্যান্য’; ‘সমালোচকের দায়; অহঙ্কারের সীমানা ও অন্যান্য; সাহিত্যের রাজনীতি; সমকালীন সাহিত্যচিন্তা; কবিতার সময় ও মনীষার দান; আহমদ ছফার বাঙালিদর্শন ও অন্যান্য; ‘বাংলা উপন্যাসে বিধবা: বঙ্কিম-রবীন্দ্রনাথ-শরৎ; আধুনিক বাংলা কবিতা: ছন্দের অনুষঙ্গে; বাক-স্বাধীনতার সীমারেখা; কথাসাহিত্যের চিন্তাসূত্র। গল্পগ্রন্থ: ‘নবাবের একদিন’ প্রবন্ধের জন্য পেয়েছেন ‘বগুড়া লেখক চক্র পুরস্কার-২০২০’ ও ঢাকা সাব এডিটর্স কাউন্সিল সম্মাননা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্রকাশ হলো মোহাম্মদ নূরুল হক এর ‘জীবনের যতিচিহ্নগুলো’

আপডেট সময় : ০২:১৯:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫