ঢাকা ১১:১০ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাধা পেরিয়ে স্বপ্নজয়ের পথে নারী উদ্যোক্তা সাকিলা সুলতানা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে নতুন চরিত্রে সানজিদা তাসনীম যথাযোগ্য মর্যাদায় বিশ্ব নৌ দিবস–২০২৬ উদযাপন জন্মদিনে পরিবারই মৌ রহমানের সবচেয়ে বড় আনন্দ পশ্চিমাঞ্চল রেলওয়ে : প্রধান প্রকৌশলী থেকে জিএম আহমেদ হোসেন মাসুমের বিরুদ্ধে নানা অভিযোগ ‘পটু’ চরিত্রে অভিনয়ে নজর কাড়লেন শিশুশিল্পী আয়াত গুলশান-২ এ ‘বারোক ক্যাফের’ নতুন শাখার উদ্বোধন চলচ্চিত্র পরিচালক ইকবালের কাছে চাঁদা দাবির অভিযোগ কেশরহাট উচ্চ বিদ্যালয় মার্কেটে দোকান বরাদ্দ নিয়ে কোটি টাকার প্রতারণা ও চুরির অভিযোগ দেশীয় ফ্যাশনের ব্র্যান্ড নিয়ে অনুষ্ঠিত হলো রানওয়ে উইক

মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার

সোহেল রানা
  • আপডেট সময় : ১২:৪৬:০৬ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬ ৫২ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যশোরের মণিরামপুর আরিফ হোসেন নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার পর ঘেরের পানিতে মরদেহ ফেলে দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (২ মার্চ) সকালে উপজেলার নেহালপুর ইউনিয়নের বালিধা বৈরাগী মোড় সংলগ্ন একটি মাছের ঘের থেকে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে। নিহত আরিফ হোসেন ওই গ্রামের আতিয়ার রহমানের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বালিধা বৈরাগী মোড়ের পার্শ্ববর্তী আনোয়ার ফকিরের ঘেরের পাড়ে আরিফের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। ধারণা করা হচ্ছে, রোববার (১ মার্চ) রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে নির্জন স্থানে পেয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে।

মৃত্যু নিশ্চিত করার পর মরদেহ ঘেরের পানিতে ফেলে দিয়ে পালিয়ে যায়। সকালে পথচারীরা ঘেরের পাড়ে রক্ত এবং পানিতে মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে মণিরামপুর থানা পুলিশ ও নেহালপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠান।

মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রজিউল্লাহ খান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার

আপডেট সময় : ১২:৪৬:০৬ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬