ঢাকা ১১:০৮ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাধা পেরিয়ে স্বপ্নজয়ের পথে নারী উদ্যোক্তা সাকিলা সুলতানা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে নতুন চরিত্রে সানজিদা তাসনীম যথাযোগ্য মর্যাদায় বিশ্ব নৌ দিবস–২০২৬ উদযাপন জন্মদিনে পরিবারই মৌ রহমানের সবচেয়ে বড় আনন্দ পশ্চিমাঞ্চল রেলওয়ে : প্রধান প্রকৌশলী থেকে জিএম আহমেদ হোসেন মাসুমের বিরুদ্ধে নানা অভিযোগ ‘পটু’ চরিত্রে অভিনয়ে নজর কাড়লেন শিশুশিল্পী আয়াত গুলশান-২ এ ‘বারোক ক্যাফের’ নতুন শাখার উদ্বোধন চলচ্চিত্র পরিচালক ইকবালের কাছে চাঁদা দাবির অভিযোগ কেশরহাট উচ্চ বিদ্যালয় মার্কেটে দোকান বরাদ্দ নিয়ে কোটি টাকার প্রতারণা ও চুরির অভিযোগ দেশীয় ফ্যাশনের ব্র্যান্ড নিয়ে অনুষ্ঠিত হলো রানওয়ে উইক

রাজশাহীতে ​ছিন্নমূল মানুষের সঙ্গে মাহফুজুর রহমান রিটনের ইফতার

রাজশাহী প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:৩৩:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬ ৭৪ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন ছিন্নমূল ও সাধারণ মানুষের সঙ্গে ইফতার করেছেন।

মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে মহানগরীর ঐতিহাসিক সোনাদিঘী জামে মসজিদে এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

​ইফতারের আগে উপস্থিত মুসল্লি ও ছিন্নমূল মানুষের উদ্দেশ্যে মাহফুজুর রহমান রিটন সংক্ষিপ্ত বক্তব্য দেন।

এসময় তিনি বলেন, “ইফতারের এই বরকতময় সময়ে আপনারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনায় দোয়া করবেন।”

​জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের স্মৃতি চারণ করে বিএনপি নেতা রিটন আরও বলেন, “ছাত্র-জনতার আন্দোলনে যারা শহীদ হয়েছেন, আল্লাহ যেন তাঁদের শাহাদাত কবুল করেন। একইসঙ্গে আমাদের নেতা তারেক রহমানের সুস্বাস্থ্য ও আগামীর সুন্দর বাংলাদেশের জন্য আমরা মহান আল্লাহর কাছে প্রার্থনা করছি।”

​বক্তব্য শেষে দেশের শান্তি, সমৃদ্ধি ও জননিরাপত্তা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন সোনাদিঘী জামে মসজিদের পেশ ইমাম।

​অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীসহ বিভিন্ন স্তরের সাধারণ মানুষ ও মুসল্লিরা অংশ নেন।

ইফতারের আগে উপস্থিত সকলের খোঁজখবর নেন মহানগর বিএনপির এই সাধারণ সম্পাদক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রাজশাহীতে ​ছিন্নমূল মানুষের সঙ্গে মাহফুজুর রহমান রিটনের ইফতার

আপডেট সময় : ০৮:৩৩:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬