ঢাকা ১১:০৭ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাধা পেরিয়ে স্বপ্নজয়ের পথে নারী উদ্যোক্তা সাকিলা সুলতানা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে নতুন চরিত্রে সানজিদা তাসনীম যথাযোগ্য মর্যাদায় বিশ্ব নৌ দিবস–২০২৬ উদযাপন জন্মদিনে পরিবারই মৌ রহমানের সবচেয়ে বড় আনন্দ পশ্চিমাঞ্চল রেলওয়ে : প্রধান প্রকৌশলী থেকে জিএম আহমেদ হোসেন মাসুমের বিরুদ্ধে নানা অভিযোগ ‘পটু’ চরিত্রে অভিনয়ে নজর কাড়লেন শিশুশিল্পী আয়াত গুলশান-২ এ ‘বারোক ক্যাফের’ নতুন শাখার উদ্বোধন চলচ্চিত্র পরিচালক ইকবালের কাছে চাঁদা দাবির অভিযোগ কেশরহাট উচ্চ বিদ্যালয় মার্কেটে দোকান বরাদ্দ নিয়ে কোটি টাকার প্রতারণা ও চুরির অভিযোগ দেশীয় ফ্যাশনের ব্র্যান্ড নিয়ে অনুষ্ঠিত হলো রানওয়ে উইক

যমুনা ফিউচার পার্কে মৌসুমি লাইফস্টাইল মার্টের নতুন আউটলেট উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০১:৪০:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬ ৪০ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

৫৪ বছরের ঐতিহ্যবাহী লাইফস্টাইল ব্র্যান্ড মৌসুমি লাইফস্টাইল মার্ট তাদের নতুন আউটলেট উদ্বোধন করেছে রাজধানীর অন্যতম জনপ্রিয় শপিং গন্তব্য যমুনা ফিউচার পার্ক–এর ফাস্ট ফ্লোরে। ১৯৭২ সাল থেকে ক্রেতাদের আস্থা ও মানসম্মত সেবা প্রদানের ধারাবাহিকতায় ব্র্যান্ডটি নতুন করে তাদের কার্যক্রম সম্প্রসারণ করল।

সম্প্রতি আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে নতুন স্টোরটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া এবং মৌসুমি লাইফস্টাইল মার্টের চেয়ারম্যান ফারুক আহমেদ ও প্রধান নির্বাহী কর্মকর্তা ওসান আহমেদ অর্ক। অনুষ্ঠানে কোম্পানির প্রধান কর্মকর্তা এনএইচ ফাহিমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে নুসরাত ফারিয়া বলেন, ‘মৌসুমী লাইফস্টাইল মার্ট দীর্ঘদিন ধরেই আস্থা ও গুণগত মানের সাথে কাজ করে যাচ্ছে। এত সুন্দর ও পরিপাটি একটি নতুন আউটলেটের উদ্বোধনে থাকতে পেরে আমি সত্যিই আনন্দিত। আশা করি, ক্রেতারা এখানে এসে দারুণ একটি শপিং অভিজ্ঞতা উপভোগ করবেন।

মৌসুমি লাইফস্টাইল মার্টের প্রধান নির্বাহী কর্মকর্তা ওসান আহমেদ অর্ক বলেন, ‘১৯৭২ সাল থেকে আমরা গ্রাহকদের বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ব্যবসা পরিচালনা করে আসছি। যমুনা ফিউচার পার্কে আমাদের এই নতুন আউটলেট চালুর মাধ্যমে আমরা আরও বড় পরিসরে সেবা দেওয়ার সুযোগ পাচ্ছি। আধুনিক পরিবেশ, মানসম্পন্ন পণ্য এবং গ্রাহকবান্ধব সেবার মাধ্যমে আমরা সবার আস্থা ধরে রাখতে চাই।

নতুন এই আউটলেটের মাধ্যমে ব্র্যান্ডটি তাদের বাজার উপস্থিতি আরও সম্প্রসারণ এবং ক্রেতাদের উন্নত শপিং অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্য নিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

যমুনা ফিউচার পার্কে মৌসুমি লাইফস্টাইল মার্টের নতুন আউটলেট উদ্বোধন

আপডেট সময় : ০১:৪০:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬