ঢাকা ১১:১১ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাধা পেরিয়ে স্বপ্নজয়ের পথে নারী উদ্যোক্তা সাকিলা সুলতানা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে নতুন চরিত্রে সানজিদা তাসনীম যথাযোগ্য মর্যাদায় বিশ্ব নৌ দিবস–২০২৬ উদযাপন জন্মদিনে পরিবারই মৌ রহমানের সবচেয়ে বড় আনন্দ পশ্চিমাঞ্চল রেলওয়ে : প্রধান প্রকৌশলী থেকে জিএম আহমেদ হোসেন মাসুমের বিরুদ্ধে নানা অভিযোগ ‘পটু’ চরিত্রে অভিনয়ে নজর কাড়লেন শিশুশিল্পী আয়াত গুলশান-২ এ ‘বারোক ক্যাফের’ নতুন শাখার উদ্বোধন চলচ্চিত্র পরিচালক ইকবালের কাছে চাঁদা দাবির অভিযোগ কেশরহাট উচ্চ বিদ্যালয় মার্কেটে দোকান বরাদ্দ নিয়ে কোটি টাকার প্রতারণা ও চুরির অভিযোগ দেশীয় ফ্যাশনের ব্র্যান্ড নিয়ে অনুষ্ঠিত হলো রানওয়ে উইক

যশোর সীমান্তে বিজিবি’র অভিযানে গাঁজা ও উইন্সেরেক্স কফ সিরাপ জব্দ

সোহেল রানা
  • আপডেট সময় : ০৮:৩২:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬ ৬৭ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যশোরের ধান্যখোলা ও আন্দুলিয়া সীমান্তে অভিযান চালিয়ে ৫২.৫ কেজি গাঁজা এবং ১১০ বোতল উইন্সেরেক্স কফ সিরাপ জব্দ করেছে (বিজিবি) সদস্যরা। শুক্রবার ধান্যখোলা বিওপির সীমান্তবর্তী বাহাদুরপুর ও আন্দুলিয়া বিওপির সীমান্তবর্তী আশিংড়ি এলাকা থেকে এসব মাদক জব্দ করা হয়।

বিজিবি জানায়,গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবির) ধান্যখোলা বিওপির সীমান্তবর্তী বাহাদুরপুর মাঠের মধ্যে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৪৯.৫ কেজি গাঁজা আটক করে। অপরদিকে আন্দুলিয়া বিওপি হতে পৃথক অভিযান চালিয়ে আশিংড়ি মাঠের মধ্যে পুকুর পাড় হতে মালিকবিহীন অবস্থায় ০৩ কেজি গাঁজা ও ১১০ বোতল উইন্সেরেক্স কফ সিরাপ জব্দ করে। জব্দকৃত মাদকদ্রব্যের সিজার মূল্য ২,২৭,৭৫০/- (দুই লক্ষ সাতাশ হাজার সাতশত পঞ্চাশ) টাকা।

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জনান,জব্দকৃত মাদকদ্রব্য মামলা দায়েরের মাধ্যমে বেনাপোল পোর্ট থানা ও চৌগাছা থানায় হস্তান্তর করা হয়েছে। দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা কার্যক্রম অব্যাহত রয়েছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

যশোর সীমান্তে বিজিবি’র অভিযানে গাঁজা ও উইন্সেরেক্স কফ সিরাপ জব্দ

আপডেট সময় : ০৮:৩২:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬