ঢাকা ১১:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
​গোদাগাড়ীতে স্কুল-কলেজ দখল ও সরকারি জমি নিয়ে নয়ছয়ের অভিযোগ বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির রাজশাহী বিভাগীয় সম্মেলন ও মিলনমেলা অনুষ্ঠিত রাজশাহীতে মাদক নিরাময় কেন্দ্র বন্ধের চেষ্টা ও উচ্ছেদের আলটিমেটাম বেনাপোল-চৌগাছা সীমান্তে চোরাচালানী মালামাল জব্দ বেনাপোল সীমান্তে মাদকদ্রব্য ও অবৈধ চোরাচালানী মালামালসহ আটক-২ নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতার প্রতিবাদে কালিগঞ্জ উপজেলা যুবদলের বিক্ষোভ মিছিল রাজশাহীর বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ, অভিযোগ অস্বীকার বেনাপোলে প্রায় তিন কোটি টাকার পণ্য জব্দ, আটক-৩ কালিগঞ্জে প্রধানমন্ত্রীকে কটুক্তি ও ছাত্রদল নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও বিক্ষোভ সমাবেশ রাজশাহীতে শিবিরের বিরুদ্ধে দুই হোটেলে তাণ্ডবের অভিযোগ, থমথমে পরিস্থিতি

সাংবাদিক নেতার ওপর হামলা, রাতেই হাসপাতালে ছুটে গেলেন যুবদল নেতা রবি

রাজশাহী প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:৪৫:০৩ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬ ৫৬ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিমের ওপর সশস্ত্র হামলার খবর পেয়ে ঘটনার দিন রাতেই রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ছুটে যান রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি।

গত শনিবার (৭ মার্চ) রাতে তিনি হাসপাতালে চিকিৎসাধীন সাংবাদিক নেতার পাশে বেশ কিছুক্ষণ সময় কাটান এবং তাঁর চিকিৎসার খোঁজখবর নেন।

​হাসপাতালে উপস্থিত সাংবাদিকদের সামনে যুবদল নেতা রফিকুল ইসলাম রবি এই ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা জানান।

তিনি বলেন, একজন সাংবাদিক নেতার ওপর এমন বর্বরোচিত হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সন্ত্রাসীরা তাঁকে হত্যার চেষ্টা চালিয়েছে, যা অত্যন্ত শিউরে ওঠার মতো ঘটনা।

​রবি আরও বলেন, ঘটনার পরপরই পুলিশ সন্ত্রাসীদের ব্যবহৃত মাইক্রোবাস জব্দ করলেও আসামিরা এখনো ধরা পড়েনি। তিনি অবিলম্বে মূল অভিযুক্ত নূরে ইসলাম মিলন ও সুরুজ আলীসহ সকল সন্ত্রাসীকে গ্রেপ্তারের দাবি জানান।

অন্যথায় সাধারণ মানুষকে সাথে নিয়ে সাংবাদিক লাঞ্ছনার এই ঘটনার দাঁতভাঙা জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

​উল্লেখ্য, গত ৭ মার্চ রাতে মহানগরীর শিরোইল এলাকায় ৪ লাখ টাকা চাঁদা দাবির জেরে বরেন্দ্র প্রেসক্লাবে হামলা চালায় একদল সন্ত্রাসী। হামলায় সভাপতি রেজাউল করিম গুরুতর আহত হন এবং তাঁর উরুতে ১৩টি সেলাই দিতে হয়। এই ঘটনায় বোয়ালিয়া মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সাংবাদিক নেতার ওপর হামলা, রাতেই হাসপাতালে ছুটে গেলেন যুবদল নেতা রবি

আপডেট সময় : ১০:৪৫:০৩ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬