ঢাকা ০৪:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
​রাজশাহীতে বিকাশের ডিএসও পরিচয়ে ১৩ লাখ টাকা আত্মসাৎ চৌহালী উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা জুয়েল রানার পথসভা অনুষ্ঠিত বাগমারায় তিন ফসলি জমি কেটে পুকুর খননের মহোৎসব, হুমকিতে কৃষি ও পরিবেশ ​চারঘাট থেকে গোদাগাড়ী : তহশিলদার আনন্দের সিন্ডিকেট রাজত্ব ও এসিল্যান্ডের বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ মশাল আলোর পথচলায় আন্তর্জাতিক স্বীকৃতির নতুন অধ্যায় রাজশাহী জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও তথ্য গোপনের অভিযোগ রুয়েটের নিরাপত্তার দায়িত্বে ‘আ.লীগের দোসর’, ক্যাম্পাস নিরাপত্তা নিয়ে শঙ্কা ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ কাভার করেছে বাংলাদেশের একমাত্র সংবাদমাধ্যম বিডিস্পোর্টসটাইম কঠোর পরিশ্রমে সাফল্য, মাসে লাখ টাকা আয় মাইনুলের ফটোগ্রাফিতে স্বপ্নীলের এক দশকের পথচলা

যশোরে ওয়ান শুটারগান-ককটেল বোমাসহ যুবক আটক

সোহেল রানা
  • আপডেট সময় : ০২:০১:৪৫ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬ ১৫৯ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যশোর শহরের বেজপাড়া এলাকা থেকে জাকারিয়া ইসলাম রনি (২২) নামে এক যুবককে একটি ওয়ান শুটারগান- ককটেল বোমাসহ আটক করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব-৬ যশোরের সদস্যরা। বুধবার দুপুর ১২টার দিকে বেজপাড়া টিবি ক্লিনিক এলাকা নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।আটক রনি ওই এলাকার মনিরুল শেখের ছেলে।

র‍্যাব সূত্রে জানা যায়, ওই বাড়িতে অবৈধ অস্ত্র মজুত রাখা হয়েছে। এবং সেখানে অপরাধমূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করা হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এসময় তার ঘর তল্লাশি করে একটি দেশীয় শুটারগান পিস্তল, দুটি ককটেল বোমাসহ রনিকে আটক করা হয়।

যশোর র‍্যাব-৬,কোম্পানি কমান্ডার মেজর এ.টি.এম ফজলে রাব্বী প্রিন্স জানান, এ ঘটনায় আটক আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করে যশোর কোতোয়ালি মডেল থানায় থানায় হস্তান্তর করা হয়েছে। র‍্যাব দেশের আইন-শৃঙ্খলা রক্ষা এবং অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

যশোরে ওয়ান শুটারগান-ককটেল বোমাসহ যুবক আটক

আপডেট সময় : ০২:০১:৪৫ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬