বিরল উপজেলা ও পৌর বিএনপির যৌথ আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৪:৩৯:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬ ৪৬ বার পড়া হয়েছে
বিরল(দিনাজপুর)প্রতিনিধিঃ উপজেলায় পবিত্র মাহে রমজান উপলক্ষে উপজেলা বিএনপির উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ মার্চ ২০২৬) শুক্রবার
বিকালে বিরল সরকারি কলেজ মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে উপজেলা ও পৌর বিএনপি সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।
অনুষ্ঠানে বিরল উপজেলা বিএনপির সভাপতি বাবুল হোসেনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সুলতান মাহমুদ এর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির (ভারঃ) সভাপতি আসাদুল হক হিরা, সাধারন সম্পাদক নুরুজ্জামান (সোনাহার), উপজেলা বিএনপির উপদেষ্টা, সহকারি অধ্যাপক মিজানুর রহমান, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুল বাকী, রেজাউল ইসলাম বাদশা, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিলন, পৌর বিএনপির দপ্তর সম্পাদক ও উপজেলা তাঁতীদলের আহবায়ক লুৎফর রহমান, সদস্য সচিব আব্দুস ছামাদ পুলক, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক কুরবান আলী, রুস্তম আলী, পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক হাবিবুর রহমান, যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম, উপজেলা সেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহবায়ক আসাদুল ইসলাম, কৃষক দলের সভাপতি বেলাল হোসেন, মহিলা দলের সভাপতি জেবুন নেছা, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ বিরল উপজেলা শাখাে সভাপতি মুফতি ফয়সাল রশিদী, পৌর মহিলা দলের সভাপতি মেহেরুন নেছা, সাংগঠনিক সম্পাদক ফেন্সি রহমান, উপজেলা ছাত্রদলের আহবায়ক সুমন রেজা, সদস্য সচিব রেজাউল ইসলাম রুবেল, পৌর ছাত্রদলের আহবায়ক মাহিদুল ইসলাম মাহিদ, সদস্য সচিব আল সিহাব, প্রমুখ । ইফতারের আগ মূহুর্তে সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথি তার বক্তব্যে পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরে সকলের মাঝে ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার আহ্বান জানান। পাশাপাশি দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য সকলকে আহবান জানান। এবং মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান, জনাব তারেক রহমান দল-মত ধর্মবর্ণ নির্বিশেষে সকলকে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশ পরিচালনার যে দায়িত্ব গ্রহণ করেছেন এতে সকলকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করে যাওয়ার আহবান জানান।

ইফতার মাহফিলে উপজেলা বিএনপি, যুবদল, তাঁতীদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, জিয়া পরিষদ,সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। পরে সম্মিলিতভাবে ইফতার গ্রহণ করেন উপস্থিত নেতাকর্মী ও আমন্ত্রিত অতিথিরা। ইফতার মাহফিল আগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়া, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, ও তার ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকো সহ বাংলাদেশের সকল গণতান্ত্রিক আন্দোলনের শহিদ’দের রুহের মাগফেরাত কামনা ও দেশ,জাতি ও মুসলিম উম্মাহর শান্তি সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিরল পৌর ওলামা দলের সভাপতি ফেরদৌস আলম৷










