ঢাকা ০৩:১৯ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাধা পেরিয়ে স্বপ্নজয়ের পথে নারী উদ্যোক্তা সাকিলা সুলতানা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে নতুন চরিত্রে সানজিদা তাসনীম যথাযোগ্য মর্যাদায় বিশ্ব নৌ দিবস–২০২৬ উদযাপন জন্মদিনে পরিবারই মৌ রহমানের সবচেয়ে বড় আনন্দ পশ্চিমাঞ্চল রেলওয়ে : প্রধান প্রকৌশলী থেকে জিএম আহমেদ হোসেন মাসুমের বিরুদ্ধে নানা অভিযোগ ‘পটু’ চরিত্রে অভিনয়ে নজর কাড়লেন শিশুশিল্পী আয়াত গুলশান-২ এ ‘বারোক ক্যাফের’ নতুন শাখার উদ্বোধন চলচ্চিত্র পরিচালক ইকবালের কাছে চাঁদা দাবির অভিযোগ কেশরহাট উচ্চ বিদ্যালয় মার্কেটে দোকান বরাদ্দ নিয়ে কোটি টাকার প্রতারণা ও চুরির অভিযোগ দেশীয় ফ্যাশনের ব্র্যান্ড নিয়ে অনুষ্ঠিত হলো রানওয়ে উইক

ঠাকুরগাঁওয়ে বিয়ের অনুষ্ঠানে বরকে অকটেন উপহার

আবু- তারেক বাঁধন
  • আপডেট সময় : ০৪:৪৬:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬ ১৩৫ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঠাকুরগাঁওয়ের এবার এক বিয়ের অনুষ্ঠানে উপহার হিসেবে অকটেন দেওয়া হয়েছে। সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের রাজাপুকুরে বরকে উপহার হিসেবে দেওয়া হয়েছে ৫ লিটার অকটেন। যা উপস্থিত অতিথিদের মধ্যে হাস্যরস ও কৌতূহল সৃষ্টি করেছে। অনেকেই এটিকে সময়োপযোগী ও বাস্তবধর্মী উপহার হিসেবে দেখছেন।

জ্বালানী তেলের সংকট মুহূর্তে এমন উদ্যোগ বলে জানান উপহার প্রদানকারী ব্যবসায়ী জহিরুল ইসলাম।

তিনি বলেন, পেট্রোল-অকটেন পেতে ভোগান্তি চরমে। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও জ্বালানি তেল মিলছে না। মানুষ দৈনন্দিন কাজগুলো করতে পারছেন না।এমন সময়ে বর-কনে মোটরসাইলে চেপে যাতে স্বস্তি আর স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারেন সেজন্য অকটেন উপহার দেওয়া। এটি সংকটের প্রতীকও বটে।

বর রাতুল হাসান সাফি বলেন, বিয়েতে এটি খুবই ব্যতিক্রমী উপহার। অকটেন হলেও এটি সংকটময় মুহূর্তে কাজে লাগবে। যারা দিলেন তাদের প্রতি কৃতজ্ঞতা।

বিয়ের অনুষ্ঠানে এ উপহার যেমন আনন্দের বাড়তি খোরাক জুগিয়েছে, তেমনি বর্তমান বাস্তবতার একটি স্পষ্ট বার্তাও পৌঁছে দিয়েছে সবার মাঝে।

উল্লেখ্য, জ্বালানি তেলের সরবরাহে টানাপোড়েনের দেখা দিয়েছে। এর প্রভাব পড়েছে ঠাকুরগাঁওয়েও। জেলার অধিকাংশ ফিলিং স্টেশনে মিলছে না তেল। দৈনিক একটি পাম্পে সীমিত পরিমাণে পাওয়া গেলেও সড়কজুড়ে লম্বা লাইন।

ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে ভোক্তাদের। নিত্যপ্রয়োজনীয় এই পণ্যটি এখন মানুষের কাছে প্রায় ‘সোনার হরিণে’ পরিণত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঠাকুরগাঁওয়ে বিয়ের অনুষ্ঠানে বরকে অকটেন উপহার

আপডেট সময় : ০৪:৪৬:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬