ঢাকা ০৯:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
​গোদাগাড়ীতে স্কুল-কলেজ দখল ও সরকারি জমি নিয়ে নয়ছয়ের অভিযোগ বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির রাজশাহী বিভাগীয় সম্মেলন ও মিলনমেলা অনুষ্ঠিত রাজশাহীতে মাদক নিরাময় কেন্দ্র বন্ধের চেষ্টা ও উচ্ছেদের আলটিমেটাম বেনাপোল-চৌগাছা সীমান্তে চোরাচালানী মালামাল জব্দ বেনাপোল সীমান্তে মাদকদ্রব্য ও অবৈধ চোরাচালানী মালামালসহ আটক-২ নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতার প্রতিবাদে কালিগঞ্জ উপজেলা যুবদলের বিক্ষোভ মিছিল রাজশাহীর বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ, অভিযোগ অস্বীকার বেনাপোলে প্রায় তিন কোটি টাকার পণ্য জব্দ, আটক-৩ কালিগঞ্জে প্রধানমন্ত্রীকে কটুক্তি ও ছাত্রদল নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও বিক্ষোভ সমাবেশ রাজশাহীতে শিবিরের বিরুদ্ধে দুই হোটেলে তাণ্ডবের অভিযোগ, থমথমে পরিস্থিতি

বিরলে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত  

সাদেকুল ইসলাম
  • আপডেট সময় : ০৬:০২:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬ ৭০ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিরল(দিনাজপুর)প্রতিনিধিঃ দিনাজপুরের বিরলে সূর্যোদয়ের সাথে সাথে স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ সহ দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যদিয়ে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ পালিত হয়েছে।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বৃহস্পতিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে বিরল পাইলট সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন বিরল উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক জিমরান মোহাম্মদ সায়েক এর নেতৃত্বে উপজেলা প্রশাসন, বিরল পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক আহমেদ এর নেতৃত্বে পৌর প্রশাসন, অফিসার ইনচার্জ মোঃ আল এমরান এর নেতৃত্বে পুলিশ প্রশাসন, সভাপতি আতিউর রহমান এর নেতৃত্বে বিরল প্রেস ক্লাব, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, জাতীয়তাবাদী দল বিএনপি বিরল উপজেলা শাখা সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠন, আনসার ও ভিডিপি কার্যালয়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, প্রাণি সম্পদ অফিস, সাব রেজিস্টার অফিস, বিরল সরকারি কলেজসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

শ্রদ্ধা নিবেদন শেষে মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন উপজেলা জামে মসজিদের খতিব হাফেজ মোঃ শাহরিয়ার লিটন।
এছাড়াও উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবসের শুভ সূচনা। সূর্যোদয়ের সাথে সাথেশহীদদের স্মৃতির উদ্দেশ্যে পুষ্পস্তবক অর্পণ। সূর্যোদয়ের সাথে সাথে পতাকা বিধি অনুযায়ী সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন। সকাল ০৯ টায় জাতীয় সংগীত পরিবেশন এবং জাতীয় পতাকা উত্তোলন। পুলিশ, আনসার ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বিএনসিসি, বাংলাদেশ স্কাউটস, গার্লস গাইড এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন। সকাল ১১ টা হতে দুপুর ১ টা পর্যন্ত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান। দুপুরে সুবিধাজনক সময়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বৃদ্ধাশ্রম ও এতিমখানায় উন্নত মানের বিশেষ খাবার পরিবেশন। বাদ যোহর সুবিধাজনক সময়ে শহীদদের পবিত্র আত্মার মাগফেরাত, বীর মুক্তিযোদ্ধা ও জাতির শান্তি, সমৃদ্ধি ও আগতি কামনা করে সকল মসজিদ, মন্দির, বীর্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ মোনাজাত/ প্রার্থনা। ও বিকাল ০৩ টায় চলচ্চিত্র/প্রামাণ্য চিত্র প্রদর্শন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ কার্যক্রম পালিত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিরলে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত  

আপডেট সময় : ০৬:০২:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬