ঢাকা ০৩:২০ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাধা পেরিয়ে স্বপ্নজয়ের পথে নারী উদ্যোক্তা সাকিলা সুলতানা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে নতুন চরিত্রে সানজিদা তাসনীম যথাযোগ্য মর্যাদায় বিশ্ব নৌ দিবস–২০২৬ উদযাপন জন্মদিনে পরিবারই মৌ রহমানের সবচেয়ে বড় আনন্দ পশ্চিমাঞ্চল রেলওয়ে : প্রধান প্রকৌশলী থেকে জিএম আহমেদ হোসেন মাসুমের বিরুদ্ধে নানা অভিযোগ ‘পটু’ চরিত্রে অভিনয়ে নজর কাড়লেন শিশুশিল্পী আয়াত গুলশান-২ এ ‘বারোক ক্যাফের’ নতুন শাখার উদ্বোধন চলচ্চিত্র পরিচালক ইকবালের কাছে চাঁদা দাবির অভিযোগ কেশরহাট উচ্চ বিদ্যালয় মার্কেটে দোকান বরাদ্দ নিয়ে কোটি টাকার প্রতারণা ও চুরির অভিযোগ দেশীয় ফ্যাশনের ব্র্যান্ড নিয়ে অনুষ্ঠিত হলো রানওয়ে উইক

মধুপুরে ২৬মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

আঃ হামিদ
  • আপডেট সময় : ০৯:০৪:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬ ৫৭ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মধুপুর টাঙ্গাইল: সারাদেশের ন্যায় টাঙ্গাইলের মধুপুরে যথাযোগ্য মর্যাদায় দিনব্যাপি মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উৎযাপন করা হয়েছে। মধুপুর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত দিনব্যাপি এ অনুষ্ঠানে, সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনি ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। এরপর জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন মধুপুর উপজেলা প্রশাসন সহ মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন সংগঠন। এ সময় শহীদদের স্মরণে তাদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের দ্বিতীয়াংশে দিবসটি উপলক্ষে মধুপুর রানী ভবানী সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা, মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরণ, কুচকাওয়াজ, খেলাধুলা এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানটি নানা রঙের ফানুস ও সাদা কবুতর উড়িয়ে শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জুবায়ের হোসেন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জাফর ইকবাল, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নঈম উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাইদুর রহমান, মুক্তিযোদ্ধা আঃ সামাদ, উপজেলা বিএনপির সভাপতি মোঃ জাকির হোসেন, সিনিয়র সহ সভাপতি এম রতন হায়দার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেন সহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। উদ্বোধনী অনুষ্ঠানের পর মাঠ পরিদর্শন ও কুচকাওয়াজে অংশগ্রহণকারী দলনেতাদের সাথে মতবিনিময় করা হয়। পরে কুচকাওয়াজের দলনেতা মধুপুর থানার এস আই আবুল কালাম প্রধান অতিথির অনুমতি ক্রমে কুচকাওয়াজ প্রদর্শন শুরু করেন। প্রথমে মধুপুর থানা পরে আনসার ভিডিপি ও ফায়ার সার্ভিস সহ একে একে বিভিন্ন স্কুল মাদ্রাসা ও কলেজের শিক্ষার্থীরা কুচকাওয়াজ প্রদর্শন করেন। অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মধুপুরে ২৬মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

আপডেট সময় : ০৯:০৪:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬