ঢাকা ০২:২৬ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাধা পেরিয়ে স্বপ্নজয়ের পথে নারী উদ্যোক্তা সাকিলা সুলতানা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে নতুন চরিত্রে সানজিদা তাসনীম যথাযোগ্য মর্যাদায় বিশ্ব নৌ দিবস–২০২৬ উদযাপন জন্মদিনে পরিবারই মৌ রহমানের সবচেয়ে বড় আনন্দ পশ্চিমাঞ্চল রেলওয়ে : প্রধান প্রকৌশলী থেকে জিএম আহমেদ হোসেন মাসুমের বিরুদ্ধে নানা অভিযোগ ‘পটু’ চরিত্রে অভিনয়ে নজর কাড়লেন শিশুশিল্পী আয়াত গুলশান-২ এ ‘বারোক ক্যাফের’ নতুন শাখার উদ্বোধন চলচ্চিত্র পরিচালক ইকবালের কাছে চাঁদা দাবির অভিযোগ কেশরহাট উচ্চ বিদ্যালয় মার্কেটে দোকান বরাদ্দ নিয়ে কোটি টাকার প্রতারণা ও চুরির অভিযোগ দেশীয় ফ্যাশনের ব্র্যান্ড নিয়ে অনুষ্ঠিত হলো রানওয়ে উইক

পীরগঞ্জে পুলিশ কনস্টেবল নিয়োগে স্বচ্ছতার বার্তা, জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

আবু- তারেক বাঁধন
  • আপডেট সময় : ১১:০৩:২৫ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬ ১৭৩ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ উপলক্ষে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ মার্চ) দুপুরে পীরগঞ্জ পৌর অডিটোরিয়ামে এ সভা আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি বক্তব্যে ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার বেলাল হোসেন বলেন, আসন্ন পুলিশ কনস্টেবল নিয়োগ সম্পূর্ণ নিয়ম মেনে, স্বচ্ছ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে। তিনি সকলকে প্রতারণার ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানান।
তিনি আরও বলেন, “নিয়োগ প্রক্রিয়ায় কোনো ধরনের তদবির চলবে না। কেউ তদবির করলে সে নিজেই বাদ পড়বে। প্রয়োজনে এখান থেকে চলে যেতে হলেও অন্যায় করবো না। কেউ টাকা দিলে সেই টাকা আমার কাছে পৌঁছাবে না—তাই কোনো ধরনের লেনদেন থেকে বিরত থাকুন।
পুলিশ সুপার বলেন, “আমরা পূর্বেও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে স্বচ্ছতা প্রমাণ করেছি। আপনারা দেখেছেন নির্বাচন কেমন হয়েছে। এবারও একটি স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া উপহার দিতে আমরা বদ্ধপরিকর। আপনারা আমাদের সহযোগিতা করবেন।
সভায় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (পীরগঞ্জ সার্কেল) আব্দুল হাই সরকার, সহকারী পুলিশ সুপার ইফতেখারুল ইসলাম, পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দায়িত্বে থাকা পুলিশ পরিদর্শক আব্দুল হাকিম, এসআই আব্দুল হালিম, সমাজসেবক জিল্লুর রহমান চৌধুরী, পীরগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, সাংবাদিকবৃন্দ, বিভিন্ন কলেজের শিক্ষার্থী, অভিভাবক এবং গ্রাম পুলিশ সদস্যরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পীরগঞ্জে পুলিশ কনস্টেবল নিয়োগে স্বচ্ছতার বার্তা, জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ১১:০৩:২৫ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬